বারিধারা ডিওএইচএস-এ বউ–শাশুড়ির ছাদকৃষি
ব্যস্ত শহরের মাঝেও প্রকৃতির ছোঁয়া খুঁজে নিয়েছেন কাকলী চৌধুরী। ঢাকার বারিধারা DOHS-এ মাত্র ২৬০০ বর্গফুট জায়গায় গড়ে তুলেছেন এক টুকরো সবুজ স্বর্গ। টবে টবে ফল-ফসল, রঙিন ফুল আর পাহাড়ি শেকড়ের গল্পে সাজানো তাঁর ছাদ আজ হয়ে উঠেছে একটি অনুপ্রেরণার নাম। শ্বাশুড়ির হাত ধরে শুরু হওয়া ছাদকৃষি আজ কাকলীর ভালোবাসা আর যত্নে ছড়িয়ে পড়েছে প্রতিটি কোনায়।
এই ভিডিওতে দেখে নিন কীভাবে পার্বত্য চেতনা, পারিবারিক ঐতিহ্য আর পরিবেশ সচেতনতায় একসাথে ফুটে উঠেছে একটি শহুরে ছাদে।
সবাই যদি ছাদকৃষিতে এগিয়ে আসে, তবে শহর হবে প্রকৃতিবান্ধব এবং নিরাপদ খাদ্যের আধার। ভিডিওটি শেয়ার করুন, ছড়িয়ে দিন সবুজের গল্প।





মন্তব্য
(০)