সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

ফুলকপিতে রুই মাছ

উপকরণ: রুই মাছ ৭-৮টি, ফুলকপির ফুল ১০-১১টি, নতুন আলু ৪-৫টি, আস্ত জিরা পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ধনেবাটা ১ চা-চামচ, হ

উপকরণ: রুই মাছ ৭-৮টি, ফুলকপির ফুল ১০-১১টি, নতুন আলু ৪-৫টি, আস্ত জিরা পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ধনেবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া দেড় চা-চামচ, মরিচের গুঁড়া দেড় চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, জিরা বা গরম মসলার ফঁাকি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো ও তেল পরিমাণমতো।

প্রণালি: ফুলকপিগুলো একটু হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে আস্ত জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলোকে দিতে হবে। আলু ভাজা-ভাজা হয়ে গেলে একে একে জিরা, ধনে, হলুদ, মরিচ, পেঁয়াজ ও রসুনবাটা দিতে হবে এবং প্রয়োজনমতো লবণ দিতে হবে। ভালো করে কষাতে হবে। মসলা থেকে তেল ছাড়লে প্রয়োজনমতো পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ভেজে রাখা ফুলকপি দিতে হবে। কিছুক্ষণ পর ভেজে রাখা মাছগুলো দিতে হবে। ঝোল হয়ে এলে কাঁচা মরিচ, জিরা ও গরম মসলার ফঁাকি দিয়ে নামিয়ে ফেলতে হবে।

প্রথম আলোসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)