সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

চড়া গরমে খান ঝিঙে-আলু পোস্ত

গরমের দিনে ভারী ও তেল-ঝালযুক্ত খাবারের বদলে হালকা, সহজপাচ্য কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে দুপুরে ভাতের সঙ্গে এমন কোনো পদ থাকলে তৃপ্তি মেলে।

শাকসবজি

গরমের দিনে ভারী ও তেল-ঝালযুক্ত খাবারের বদলে হালকা, সহজপাচ্য কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে দুপুরে ভাতের সঙ্গে এমন কোনো পদ থাকলে তৃপ্তি মেলে।

ঝিঙে এই মৌসুমের একটি জনপ্রিয় সবজি, যা পানিতে ভরপুর এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর সঙ্গে আলু ও পোস্ত মিলে তৈরি হয় একদম ঘরোয়া, হালকা স্বাদের একটি পদ - ঝিঙে-আলু পোস্ত।

কম উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার রান্নাটি।

১. ঝিঙে ৩-৪টি (টুকরা করা)২. আলু ১-২টি (টুকরা করে কাটা)৩. পোস্ত বাটা ৩ টেবিল চামচ৪. পিঁয়াজ কুচি ১টি৫. কাঁচামরিচ ২-৩টি৬. হলুদ গুঁড়া সামান্য৭. লবণ স্বাদমতো৮. সরিষার তেল ২ টেবিল চামচ

প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে পিঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভেজে নিন। এরপর আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিন, যাতে হালকা সোনালি হয়।

তারপর ঝিঙে দিয়ে নেড়ে দিন। ঝিঙে থেকে পানি বের হবে, তাই আলাদা করে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার হলুদ ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দিন। হলুদ না দিলেও সমস্যা নেই।

ঝিঙে ও আলু প্রায় সেদ্ধ হয়ে এলে পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিন। কিছুক্ষণ রান্না করে তরকারি মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গরমের দিনে এই হালকা ও স্বস্তিদায়ক পদ খেতে বেশ ভালো লাগে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()