সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ সময় পুনর্বাসন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

পরিবেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ সময় পুনর্বাসন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

রোববার (২ আগস্ট) উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। ত্রাণ বিতরণের আগে ও পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের দুঃখ-সুখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। যেসব পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়কসহ বিভিন্ন অবকাঠামো পর্যায়ক্রমে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্বাভাবিক করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও রিঙ্কু চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই মাসে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা দেখা দেয়। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং বহু পরিবারের বসতঘর, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবীর সুমন/কেএসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()