সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার

সিরাজগঞ্জ পৌর শহর থেকে বিরল হিমালয় গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

পরিবেশ

সিরাজগঞ্জ পৌর শহর থেকে বিরল হিমালয় গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

স্থানীয় পাপ্পু সেখ জানান, বিরল প্রজাতির এ শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। এসময় যমুনা নদীর চরাঞ্চলের কিছু যুবক অসুস্থ অবস্থায় শকুনটি ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে তিনি বাড়িতে নিয়ে আসেন। তিনদিন প্রাথমিক চিকিৎসা শেষে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেন। পরবর্তীতে মামুন ও তার লোকজন পাপ্পুর বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে যান।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শকুনটি মাটিতে পড়ে গিয়েছিল। বিরল প্রজাতির এই শকুনের নাম (হিমালয় গৃধিনী)। আমি উদ্ধার করে খাবার ও ওষুধ খাওয়াচ্ছি। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম ও বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা যেখানে শকুনটি পাঠানোর নির্দেশ দেবেন, আমরা সেখানেই হস্তান্তর করব।

এম এ মালেক/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()