সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মৌলভীবাজারের আকর্ষণ ‘রাজকুমার-সুলতান’, দাম ১৭ লাখ

মৌলভীবাজারের কোরবানির হাটে আলোচনায় এসেছে বিশালাকৃতির দুই ষাঁড় ‌'রাজকুমার' এবং 'সুলতান'। সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সেওয়াইজুড়ি গ্রামের জাহাঙ্গীর লন্ডনীর বাড়িতে ষাঁড় দুটি লালন-পালন করা হয়েছে।

লাইভস্টক

মৌলভীবাজারের কোরবানির হাটে আলোচনায় এসেছে বিশালাকৃতির দুই ষাঁড় ‌'রাজকুমার' এবং 'সুলতান'। সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সেওয়াইজুড়ি গ্রামের জাহাঙ্গীর লন্ডনীর বাড়িতে ষাঁড় দুটি লালন-পালন করা হয়েছে।

বিশাল দেহের রাজকুমারের দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। উচ্চতা ৬ ফুট। আর এক বছরের ছোট সুলতানের উচ্চতা প্রায় ৫ ফুট। দৈর্ঘ্য প্রায় সাড়ে ৭ ফুট। ষাঁড় ‍দুটির দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা।

রাজকুমারের ওজন প্রায় ৬৬০ কেজি (১৬ মণ) আর সুলতানের ওজন ৩৬০ কেজি (৯ মণ)। প্রতিদিন তিনবার গোসল করাতে হয় তাদের। খাবারে তালিকায় রয়েছে গমের ভুসি, চালের গুঁড়া, খড়, খৈল, খেসারি, ছোলা ও কাঁচা ঘাস। রাজকুমারের খাবারে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ টাকা আর সুলতানের জন্য ৭০০ থেকে ৯০০ টাকা খরচ হয়।

রাজকুমার খুব আদুরে। আদর না করলে গর্জন করে, আবার গায়ে হাত রাখলেই শান্ত হয়ে যায়। কখনো কাউকে আঘাত করে না। অনেক শান্ত স্বভাবের।

ষাঁড় দুটির মালিক রুমেল আহমদ বলেন, 'সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু ‍দুটি বড় করা হয়েছে। দুটি গরুই শান্ত স্বভাবের। এদের দাম চাচ্ছি ১৭ লাখ টাকা। তবে দামাদামির সুযোগ আছে।'

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান জানান, ভারতীয় গরু কোনোভাবে যাতে প্রবেশ করতে না পারে, এজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর পর্যাপ্ত গবাদিপশু লালন-পালন করা হয়েছে।

ওমর ফারুক নাঈম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()