সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

আমচাষিদের আশীর্বাদ হয়ে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন পর বৃষ্টি হয়েছে। এতে আমচাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয় বৃষ্টি।

ফল

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন পর বৃষ্টি হয়েছে। এতে আমচাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয় বৃষ্টি।

মুষলধারে না হলেও কৃষি বিভাগ বলছে আমের জন্য আশীর্বাদ এই বৃষ্টি। তবে আমচাষিরা বলছেন, কিছু আমের মুকুলের ক্ষতি হতে পারে এই বৃষ্টিতে।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের আমচাষি আসমাউল ইসলাম বলেন, রাত থেকেই আকাশে মেঘ ছিল। হঠাৎ সকালে বৃষ্টি শুরু হয়। এতে কিছু আমের মুকুলের ক্ষতি হলেও সব মিলিয়ে উপকার হয়েছে। কারণ আমরা সেচ খরচ থেকে বেঁচে গেলাম। বাগানে আর সেচ দেওয়া লাগবে না। আর মুকুল খুব একটা বড় হয়নি, সেক্ষেত্রে তেমন ক্ষতি হবে না।

চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, আগের যুগের মানুষ বলতেন ফাল্গুনের বৃষ্টি মানে আগুন। এই বৃষিতে কিছুটা আমের মুকুলের ক্ষতি হবে। তবে আম চাষিদের সেচ খরচ বাঁচবে। অন্যান্য ফসলেরও উপকার হবে। আর যে মুকুলগুলো ফুটেছে সেগুলোর কিছুটা ক্ষতি হবে।

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ফাল্গুনের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয় আমের মুকুলের। তবে এবার তা হবে না, কারণ আমের মুকুল এখনো খুব ছোট। এতে কিছুটা উপকার হবে। কিন্তু এখন একটি স্প্রে করা দরকার।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন বলেন, মুকুল ছোট রয়েছে, ক্ষতি হবে না। বরং বিভিন্ন শস্যচাষিদের উপকারে এসেছে এই বৃষ্টি। এছাড়া আমচাষিদের সেচ খরচ বাঁচবে এই বৃষ্টিতে। তবে হ্যাঁ, কিছু আমের মুকুলের ক্ষতি হবে। তা পরিমাণে অনেক কম।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

আমের প্রধান ক্ষতিকারক পোকা ও দমন ব্যবস্থাপনা: ফলন বাড়িয়ে লাভবান হওয়ার সেরা কৌশল

ফল ছিদ্রকারী পোকা, লাল মাকড়, হপার, কাণ্ড ছিদ্রকারী, পাতা মোড়ানো পোকা, ছাতা পোকা — আমের ছয়টি প্রধান শত্রু চেনার উপায়, ক্ষতি ও দমন: পরিচ্ছন্নতা, ফেরোমন ফাঁদ, জৈব ও রাসায়নিক বালাইনাশক।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোতে পানি ও ব্রাউন প্ল্যান্ট হপার, গ্রীষ্মের ধানের বীজতলা, গম কাটা, মুগ-মাসকলাই বপন, সূর্যমুখী-সয়াবিন, গ্রীষ্মের সবজি, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — মার্চে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

বাড়িতে সহজেই আমের পরিচর্যা: সুস্বাদু ফল পেতে সহজ ও কার্যকর উপায়

টবের মাটি, হাফ ড্রাম, আম্রপালি-বোম্বাই-দশেরি জাত, জ্যৈষ্ঠ-আষাঢ়ে রোপণ, সোজা করে লাগানো ও সেচ, বছরে সার, মুকুল-গুটি ঝরা ও পোকা দমন, প্রথম বছরের মুকুল ভেঙে দেওয়া — বাড়িতে আম চাষের পুরো নিয়ম।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()