সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বরগুনায় ১৬ বরফ কলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাগরে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৬টি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। এসময় বরফ ভর্তি করে সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়া একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।

মৎস্য

সাগরে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৬টি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। এসময় বরফ ভর্তি করে সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়া একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক।

উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, অনেক অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরফবোঝাই করে সাগরে মাছ ধরতে যান। এমন আশঙ্কা থেকে শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় থাকা ১৬টি বরফ কলের (পল্লি বিদ্যুতের আওতাধীন) বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ২৪ অক্টোবর রাতে পুনরায় এসব সংযোগ চালু করা হবে।

এর আগে শুক্রবার রাতে দুলাল কোম্পানির মালিকানাধীন এফবি জাহানারা নামের একটি ট্রলারে বরফ ভর্তি করে সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার গোপন তথ্য পায় মৎস্য বিভাগ। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি জব্দ করে সেখানে থাকা বরফ নষ্ট করে দেয়।

এ বিষয়ে পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, বরফসহ একটি ট্রলারকে জব্দ করে বরফ নষ্ট করেছেন মৎস্য বিভাগ। পরে তারা ট্রলারটি আমাদের জিম্মায় দিয়েছেন। আমরা ইতোমধ্যে সব মালিকদের সাবধান করেছি। এছাড়াও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা প্রশাসনের প্রতি রয়েছে।

পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক জাগো নিউজকে বলেন, নিষেধাজ্ঞা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সহযোগিতায় ১৬টি বরফ কলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()