সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

আধুনিক মাছ চাষ সহজ করবে ‘পন্ডগার্ড’

আধুনিক মৎস্য চাষকে সহজ করতে ‘পন্ডগার্ড’ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন চুয়াডাঙ্গার তরুণ উদ্ভাবক আহমেদুল কবীর উপল। এর ফলে দেশের মৎস্যচাষে যান্ত্রিকীকরণ আরও একধাপ এগিয়ে যাবে। কমে

আধুনিক মৎস্য চাষকে সহজ করতে ‘পন্ডগার্ড’ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন চুয়াডাঙ্গার তরুণ উদ্ভাবক আহমেদুল কবীর উপল। এর ফলে দেশের মৎস্যচাষে যান্ত্রিকীকরণ আরও একধাপ এগিয়ে যাবে। কমে আসবে শ্রমিক নির্ভরতা। সাশ্রয় হবে খরচ। সরকারি-বেসরকারি সহযোগিতায় যন্ত্রটি মৎস্যচাষিদের কাছে পৌঁছে দেওয়া গেলে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ হবে বাংলাদেশ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নিভৃত মাঠের একটি পুকুরে স্থাপন করা হয়েছে ‘পন্ডগার্ড’ নামের যন্ত্রটি। সেখানে গিয়ে দেখা যায়- পুকুরের অল্প সংখ্যক নিরাপত্তাকর্মীর সঙ্গেই পাহারায় আছে যন্ত্রটি। দিনে রাতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। উদ্ভাবক আহমেদুল কবীর উপল জানান, আইপি ক্যামেরা, ব্যাটারি, সোলার প্যানেলের সঙ্গে কিছু যন্ত্র আর অ্যাপভিত্তিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে ‘পন্ডগার্ড’। যন্ত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে সোলার সিস্টেম। যন্ত্রটি নিভৃতপল্লীতে থাকা মাছের খামারের নিরাপত্তায় ব্যবহার করা যাবে। বাড়িতে বসেই দূরের মৎস্য প্রকল্পে করা যাবে নজরদারি। ফলে কমে আসবে শ্রমিক নির্ভরতা।

উদ্ভাবকের মতে, বর্তমানে যন্ত্রটি কেবল নিরাপত্তা বিধানে কার্যকর হবে। পরবর্তিতে এটি আরও উন্নয়নের মাধ্যমে সংয়ক্রিয়ভাবে মাছের খাবার প্রদান করবে। একই সঙ্গে পানির গুণগতমান নির্ণয় এবং ব্যবহারকারীকে বার্তা প্রেরণ করবে। যা ডিজিটাল পদ্ধতিতে সারা দেশের পানি গবেষণায়ও কাজে আসবে।

চুয়াডাঙ্গা জেলা শহরের বাসিন্দা কনিকা মৎস্য খামারের স্বত্বাধিকারী মো. নূর আলম লিটন ব্যবহার করছেন উপলের উদ্ভাবিত ‘পন্ডগার্ড’ যন্ত্রটি। তিনি জানান, জয়রামপুর গ্রামের নিভৃত মাঠে তাদের মৎস্য প্রকল্পে ‘পন্ডগার্ড’ ব্যবহার করা হয়েছে। পুকুরটি দুর্গম মাঠে হওয়ায় আগে নিয়মিত সেখানে দেখাশোনা করা যেত না। এখন বাড়িতে বসেই সার্বক্ষণিক পুকুরের অবস্থা পর্যবেক্ষণ করতে পারছেন। পুকুরে নিরাপত্তার দায়িত্বরত আক্কাস আলী জানান, কনিকা মৎস্য খামারে তারা দু’জন নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

কালচারড মাংসসহ নতুন খাদ্য অনুমোদনে এআই-নির্ভর দ্রুত মূল্যায়ন চায় ইউরোপের খাদ্য নিরাপত্তা সংস্থা

ইএফএসএ জার্নালে এক কৌশলপত্রে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ কালচারড মাংস ও প্রিসিশন ফারমেন্টেশনকে অগ্রাধিকার দিয়ে মানুষের নেতৃত্বে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ঝুঁকি মূল্যায়নের প্রস্তাব দিয়েছে।

Green Queen৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

ফসল, বন্যা আর সাগরের নৌযানে নজর রাখতে ছয়টি স্যাটেলাইট আনছে বিএসসিএল

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট আর চারটির এআইএস কনস্টেলেশনসহ ছয়টি কৃত্রিম উপগ্রহের পরিকল্পনা করছে; রাডার প্রযুক্তিতে মেঘ-বৃষ্টিতেও ফসলের স্বাস্থ্য, ফলন আর খরার ছবি মিলবে।

দেশ রূপান্তর৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)