সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

পরিবেশ

সুন্দরবনে অভিযান চালিয়ে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার (৪ এপ্রিল) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন জব্দ করা হয়।

আটক শিকারি ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

বন বিভাগ জানায়, শনিবার সকালে সুন্দরবনের কচিখালীর ডিমেরচরে নিয়মিত টহলকালে বনের মধ্যে মালাফাঁদ পাতা দেখতে পান। এসময় বনরক্ষীরা তল্লাশি করে ছগির খান নামে এক হরিণ শিকারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক শিকারির কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিক বস্তা, চাল ডালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে বনরক্ষীরা।

এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও ৫ হরিণ শিকারী পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার ড. রেজাউল করিম বলেন, কচিখালীর ডিমেরচরে মালা ফাঁদসহ আটক হরিণ শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে আটক শিকারিকে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানান এই বন কর্মকর্তা।

নাহিদ ফরাজী/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()