সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

পরিবেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই ও গাছের যত্ন নিই। একসঙ্গে কাজ করলে বন ও পরিবেশ ফিরিয়ে আনতে পারবো।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক এবং স্টল মালিকদের প্রতিনিধিরা।

বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে রিজওয়ানা হাসান বলেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন জরুরি। গণসচেতনতা বাড়ানোও দরকার।

বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে বলেও উল্লেখ করেন এ উপদেষ্টা।

এবারের জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল ছিল। এতে ৩১ লাখ ৮৫ হাজার ৯৯৩টি গাছের চারা বিক্রি হয়, যার মূল্য ১৬ কোটি ২৮ লাখ ৫২ হাজার ১০ টাকা। শোভাবর্ধনকারী চারা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া বনজ, ফলজ, ওষুধি ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা উল্লেখযোগ্য হারে বিক্রি হয়।

এর আগে সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) পরিদর্শন করেন। এসময় এক মতবিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে বনসম্পদ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরএএস/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()