সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

রাতে বিক্রি হচ্ছে পায়রা ও বিষখালী নদীর ইলিশ

বরগুনায় পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী এলাকায় ছোট বাজারে রাস্তার পাশে বিক্রি হচ্ছে ইলিশ। স্থানীয় জেলদের শিকার করা এসব মাছ বিক্রির জন্য রাতে তারা বাজারে নিয়ে আসে।

বরগুনায় পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী এলাকায় ছোট বাজারে রাস্তার পাশে বিক্রি হচ্ছে ইলিশ। স্থানীয় জেলদের শিকার করা এসব মাছ বিক্রির জন্য রাতে তারা বাজারে নিয়ে আসে।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায় ভ্রাম্যমাণ দোকানে বিক্রি হচ্ছে এসব মাছ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে এমন তাজা মাছ দেখে অনেকেই নিজেদের সাধ্যমত কিনে নিয়ে যায়। ইলিশগুলো বেশি বড়ও না। আবার জাটকাও না। প্রতি কেজি ইলিশের দাম ৪০০ টাকা। নদ-নদীর এসব তাজা মাছ কেনার জন্য অনেকেই বিকেল থেকে অপেক্ষা করে। বড় ইলিশের দাম কেজি প্রতি ৫২০ টাকা।

মাছ কিনতে আসা আয়লা পতাকাটা ইউনিয়নের মহাসিন বাংলানিউজকে বলেন, সাগরের মাছের তুলনায় স্থানীয় বাজারের পায়রা ও বিষখালী নদীর মাছ সুস্বাদু। তাই একটু বেশি করে কিনছি। নদীতে তেমন মাছ নেই, যে পরিমাণ মাছ জেলেরা শিকার করে তা নিয়ে বরগুনা বাজার পর্যন্ত গেলে তাদের লাভ হয় না। তাই মাছ ধরে সরাসরি পুরাকাটা ফেরিঘাটে বসেই বিক্রি করে।

এক মাছ বিক্রেতা বাংলানিউজকে বলেন, আমরা জেলেদের কাছে থেকে মাছ সংগ্রহ করে সন্ধ্যার পরে স্থানীয় বাজারে বিক্রি করি। সাগরের মাছের তুলনায় আমাদের স্থানীয় বাজারের মাছ সতেজ হওয়ার কারণে ক্রেতার আগ্রহ বেশি থাকে। বিভিন্ন যায়গা থেকে লোকজন আসে এখানে। তাজা মাছের চাহিদা থাকায় ২-৩ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। তবে নদীতে মাছ তুলনামূলক কম। এত অবরোধ- নিষেধাজ্ঞার পরেও ইলিশ পাইনা।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, বরগুনার প্রধান নদীগুলোর মধ্যে পায়রা একটি। তবে সব জায়গার মত পায়রায়ও ইলিশ কম পাওয়া যাচ্ছে। জেলেদের অসচেতনতার জন্য তেমন ইলিশের দেখা মিলছে না।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)