কয়েকদিন আগেও পদ্মার চরগুলো ছিল সবুজ ও শ্যামল। কৃষকরা ব্যস্ত ছিলেন পটল, শসা, করলা, লাউ, ফুলকপি ও টমেটোর খেত পরিচর্যায়।
সেখানে এখন কোথাও কোমরসমান পানি, আবার কোথাও পচে গেছে ফসলের চারা।
শেষ চেষ্টা হিসেবে কৃষকদের কেউ পানি সেচে খেত শুকানোর চেষ্টা করছেন, আবার কেউ উপড়ে ফেলছেন পচে যাওয়া ফসলের গাছ।
কাঙ্ক্ষিত ফলন বা ফসল তোলার আগেই এই ক্ষতি হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহীর পবা উপজেলার চরাঞ্চলের কৃষকরা।
চরের বালুমিশ্রিত মাটিতে সবজি দ্রুত বাড়ে বলে এখানে সারা বছরই নিবিড় আবাদ হয়; কিন্তু পানি উঠলে নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না।
শীতকালীন সবজির চারা এই সময়েই রোপণ হয়, ফলে ক্ষতির প্রভাব আগামী মৌসুমের সরবরাহেও পড়বে।
সূত্র: বাসস





মন্তব্য
(০)