সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

অনলাইনে এলো প্যাকেটবন্দি কাঁঠাল

পারিবারিক রেওয়াজ অনুসারে পূজায় দেবীর নৈবেদ্যের থালায় দিতে হবে কাঁঠাল। কিন্তু এই করোনাকাল আর অসময়ে কাঁঠাল পাওয়া দুষ্কর। উপায় না পেয়ে অনলাইনে অর্ডার দিলেন কাঁঠালের। অবশেষে অর্

পারিবারিক রেওয়াজ অনুসারে পূজায় দেবীর নৈবেদ্যের থালায় দিতে হবে কাঁঠাল। কিন্তু এই করোনাকাল আর অসময়ে কাঁঠাল পাওয়া দুষ্কর। উপায় না পেয়ে অনলাইনে অর্ডার দিলেন কাঁঠালের। অবশেষে অর্ডার করা সেই কাঁঠাল এসে পৌঁছেছে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম শহরের। খবর আনন্দবাজারের।

আনন্দবাজার জানায়, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় সেন পরিবার পূজায় নৈবেদ্যের থালায় কাঁঠালের প্রয়োজন হয়। ১৯৪ বছরের পারিবারিক পূজায় অতি প্রয়োজনের কাঁঠাল পাওয়া যাচ্ছিল না। উপায় না পেয়ে অনলাইনে অর্ডার করা হয়। পরে এক বেসরকারি সংস্থার মাধ্যমে প্যাকেটবন্দি হয়ে সেই কাঁঠাল এসে পৌঁছায় সেন পরিবারে।

সেন পরিবার সূত্রে জানা যায়, ১২৩৫ বঙ্গাব্দে পূর্ববঙ্গের ময়মনসিংহে র আকুয়াপাড়ায় পুজাটি শুরু করেছিলেন অনেক সম্পতির মালিক রামরতন সেন শর্মা। পারিবারিক পেশা কবিরাজি হলেও রামরতন ছিলেন ময়মনসিংহের মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর দেওয়ান। সেই সময় পারিবারিক পূজায় নৈবেদ্যের থালায় সব সময় কাঁঠাল থাকতো। সেই ঐতিহ্যে ছেদ পড়ে দেশভাগের পর। রামরতনের উত্তরসূরীরা চলে যান ঝাড়গ্রামে। পঞ্চাশের দশকের গোড়ায় ঝাড়গ্রামে পূজা শুরু হয়।

সেন পরিবারের তরুণ সদস্য দেবব্রত সেন জানান, অকাল বোধনের পুজায় অসময়ের ফল কাঁঠাল দেওয়ার রীতি রয়েছে। কিন্তু আশ্বিন মাসে ঝাড়গ্রামের বাজারে কাঁঠাল পাওয়া যায় না। আগে কলকাতা থেকে কাঁঠাল আনানো হত। করোনা কারণে গত বছর কাঁঠাল পেতে খুবই সমস্যা হয়েছিল। তাই এবার আগে ভাগে অনলাইনে বেঙ্গালুরুর একটি সংস্থার কাছ থেকে কাঁঠাল কেনা হয়েছে। অষ্টমীতে দেবীর নৈবেদ্যের থালায় আম ও নবমীতে কাঁঠাল দেওয়া হয়।

সমকালসূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

মধুপুরের ঝড়ে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা, ৬০ গ্রামের ৭০০ কৃষকের কলা-পেঁপে মাটিতে

এ সপ্তাহের মাত্র ১০ মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের চার ইউনিয়নে প্রায় ৭০০ কৃষকের কলা, পেঁপেসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।

দৈনিক বাংলা৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

৪০ লাখ টাকার আনারস চিপস কারখানা বন্ধ, পথের ধারে পচছে ছোট আনারস

রাঙামাটির নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে ২০২১ সালে উদ্বোধন হওয়া ফল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যেতেই পারেনি; যন্ত্রপাতিতে ধুলা, ছাদ চুইয়ে পানি।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে রংপুরের সাগর কলা: বাগান থেকে ট্রাক, চাঙা গ্রামের অর্থনীতি

কয়েক বছরে রংপুরের সদর, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জে সাগর কলার আবাদ দ্বিগুণ হয়েছে; বদরগঞ্জের শ্যামপুরে কাঁদি কাটা থেকে ট্রাকে তোলা পর্যন্ত কর্মযজ্ঞের ছবির গল্প।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)