সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

নার্সারি শ্রমিক নূর ইসলাম এখন সফল আম চাষি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাঁছী গ্রামে বারি-১১ জাতের আম চাষে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন উত্তর পাড়ার মরহুম নৈমুদ্দীন সদ্দারের ছেলে নূর ইসলাম সদ্দার। তিনি ২৩ বছর ধরে নার্সারি কাজের সঙ্গে যুক্ত।

ফল

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাঁছী গ্রামে বারি-১১ জাতের আম চাষে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন উত্তর পাড়ার মরহুম নৈমুদ্দীন সদ্দারের ছেলে নূর ইসলাম সদ্দার। তিনি ২৩ বছর ধরে নার্সারি কাজের সঙ্গে যুক্ত।

জানা যায়, প্রথমে বিভিন্ন নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন নূর ইসলাম। পরে নিজের বাড়ির এক খণ্ড জমিতে ফলদ নার্সারি গড়ে তোলেন। ২০১৮ সালে বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র চাপাইনবাবগঞ্জ থেকে নতুন উদ্ভাবিত বারি-১১ জাতের আমের চারা সংগ্রহ করেন। সেই চারা থেকে প্রথম বছরেই সাইন (ডাল) দিয়ে ২ হাজার ২০০ চারা উৎপাদন করেন।

২০১৯ সালে ১০ বছরের জন্য ৬ বিঘা জমি লিজ নেন। নিজের ৩ বিঘা ও লিজ নেওয়া ৬ বিঘা জমিতে আমের চারাগুলো রোপণ করেন। এর মধ্যে ৬ বিঘা জমিতে বারি-১১ ও ৩ বিঘা জমিতে কাটিমন আমের চারা রোপণ করেন। চারা রোপণের ২ বছর পরই ফল আসতে শুরু করে।

আরও পড়ুন

নূর ইসলাম জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে আম পারতে শুরু করেছেন তিনি। প্রতি বিঘা জমিতে প্রায় ৩৫ মণ আম হয়েছে। প্রতি কেজি আম বাগান থেকে বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। বর্তমানে ১ বিঘা জমি থেকে তার এক মৌসুমে আয় ৫৬ হাজার টাকা। ৩ মৌসুমে আয় হবে প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তার আম সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। কুরিয়ারের মাধ্যমে আম ও আমের চারা পাঠাচ্ছেন বাগান মালিক নূর ইসলাম। অসময়ে মিষ্টি আমের সংবাদ শুনে দূর-দূরান্ত থেকে আম বাগান পরিদর্শনে আসছেন অনেকেই।

উপজেলা কৃষি অফিসার দিপক কুমার বলেন, 'অসময়ে আম উৎপাদন একটি ঝুঁকিপূর্ণ কাজ। তাই আমি নিয়মিত নূর ইসলামের বাগানের খোঁজ রাখি ও পরামর্শ দিচ্ছি। নূর ইসলামের মতো কৃষক আমাদের গর্ব। যদি কেউ নতুন ফল ও ফসল উৎপাদন করতে চান, আমরা সব সময় তাদের পাশে আছি।'

মো. জামাল হোসেন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()