সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭২%বাতাস ৫ কিমি/ঘ

এবার মাটি ছাড়াই ঘাস

সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে ঘাস উৎপাদনে শহর-নগরের খামারিদের উদ্বুদ্ধ করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ইতোমধ্যেই এক্ষেত্রে এসেছে দারুণ সাফল্য। তারা বলছে, ভরপুর আমিষ সমৃদ্ধ পুষ্টিকর ঘাসের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ঘরই উৎকৃষ্ট ক্ষেত্র।

সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে ঘাস উৎপাদনে শহর-নগরের খামারিদের উদ্বুদ্ধ করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ইতোমধ্যেই এক্ষেত্রে এসেছে দারুণ সাফল্য। তারা বলছে, ভরপুর আমিষ সমৃদ্ধ পুষ্টিকর ঘাসের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ঘরই উৎকৃষ্ট ক্ষেত্র।

এক কেজি গম বীজ থেকে চব্বিশ ঘণ্টায় অঙ্কুর, আর আট দিনে পাঁচ কেজি ঘাস। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পুরোপুরি হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ। মাটিবিহীন এই চাষকে বলা হচ্ছে আগামীর কৃষি।

সায়েন্স ল্যাবরেটরিতে সেন্টার ফর টেকলজি ট্রান্সফার এন্ড ইনোভেশন প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে সারা বছর স্বয়ংক্রিয় মেশিনে ঘাস উৎপাদনের এই কক্ষ। তারা বলছেন, ৮ লাখ টাকা ব্যয়সাপেক্ষ একটি চেম্বারে প্রতিদিন উৎপাদন করা সম্ভব ৭’শ ৮৪ কেজি ঘাস। যা ৫৩টি গরুর প্রতিদিনের চাহিদামাফিক কাঁচা ঘাস। এই হিসেবে ৪ লাখ টাকাতেও গড়া সম্ভব এর অর্ধেক ক্ষমতাসম্পন্ন একটি চেম্বার।

আনুষ্ঠানিকভাবে রাজধানীর দুগ্ধ খামারিদের মাঝে তুলে ধরা হয়েছে পুষ্টিকর ঘাস উৎপাদনের সর্বাধুনিক এই ব্যবস্থা। ইতোমধ্যে দৃষ্টি কেঁড়েছে অনেকের।

অাগামীর কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থার প্রশ্নে প্রযুক্তি অনুসরনের কোনো বিকল্প নেই, বলছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীও।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ফিড, ওষুধ আর বিদ্যুতের খরচে কুড়িগ্রামের ডিমের খামারিরা লোকসানে

কুড়িগ্রামের ২৭৫টি পোলট্রি খামারে একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে সাড়ে ৮ থেকে ৯ টাকা, অথচ বাজারে বিক্রি ৯ থেকে সাড়ে ৯ টাকায়; খামারিরা ফিড-ওষুধের দাম নিয়ন্ত্রণ ও কৃষি হারে বিদ্যুৎ বিল চান।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুধ পরীক্ষায় ইন্ডিয়ানার দুটি খামারে বার্ড ফ্লু, সতর্ক মিশিগানের খামারিরা

নিয়মিত দুধ পরীক্ষায় ধরা পড়ার পর ইন্ডিয়ানার নিউটন কাউন্টির দুটি সংযুক্ত দুগ্ধ খামারে এইচ৫এন১ নিশ্চিত হয়েছে। খামার দুটি কোয়ারেন্টিনে, চারপাশে ১০ কিলোমিটারের নজরদারি এলাকা।

মিশিগান এজি টুডে৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পশুখাদ্যের ৯৬ শতাংশ প্রোটিন আমদানিনির্ভর ইউরোপ, দেশি সয়াবিন-লুপিন পরীক্ষায় নতুন প্রকল্প

ইউনিভার্সিটি অব লিডসের নেতৃত্বে ৫৫ লাখ ইউরোর প্রকল্প প্রোফিড ১৩০টির বেশি সয়াবিন, লুপিন ও আলফালফার জাত যাচাই করে সেরাগুলো ৪০টি খামারে আর শূকর, মুরগি ও মাছের খাদ্যে পরীক্ষা করবে।

Agriland৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)