সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

খাগড়াছড়িতে বিপন্ন ভালুক-হরিণসহ ৯ বন্যপ্রাণী উদ্ধার

খাগড়াছড়িতে বন বিভাগের বিশেষ অভিযানে একটি বিপন্ন এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ছয়টি মায়া হরিণ এবং দুটি বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের তেঁতুল তলা এলাকার সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়।

পরিবেশ

খাগড়াছড়িতে বন বিভাগের বিশেষ অভিযানে একটি বিপন্ন এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ছয়টি মায়া হরিণ এবং দুটি বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের তেঁতুল তলা এলাকার সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করা হয়েছে। যিনি প্রাণীগুলোকে এতদিন লালন-পালন করেছেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এমন কাজে লিপ্ত থাকবে না বলে নিশ্চিত করেছেন।

সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমা বলেন, এই বন্য প্রাণীগুলোকে বিভিন্ন সময় মানুষ শিকার করেছে বিক্রি ও খাওয়ার জন্য। আমি যখনই খোঁজ পেয়েছি টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে নিয়ে সংরক্ষণ করেছি। এই বন্য প্রাণীগুলো যদি এভাবে শিকার হয়ে যায় তাহলে কিছুদিন পরে এই বিরল প্রজাতির প্রাণীগুলো আর পাওয়া যাবে না। তাই আমি বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে কিছুদিন আগে বন বিভাগের সঙ্গে কথা বলে তাদের আসতে বলি। আজকে তারা এসে প্রাণীগুলো নিয়ে গেছে। এগুলো সরকারিভাবে সংরক্ষণ করা হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()