সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ৭ কিমি/ঘ

বিপন্ন প্রায় তিতিরে নতুন সম্ভাবনা

প্রায় বিপন্ন হয়ে পড়া তিতিরের নতুন করে বাণিজ্যিক লালন-পালনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারি এক প্রকল্প চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান অনুষদে। ইতোমধ্যে ঘটতে শুরু করেছে এর সম্প্রসারণ।

প্রায় বিপন্ন হয়ে পড়া তিতিরের নতুন করে বাণিজ্যিক লালন-পালনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারি এক প্রকল্প চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান অনুষদে। ইতোমধ্যে ঘটতে শুরু করেছে এর সম্প্রসারণ।

অবিরাম শব্দ করে খামার মাতিয়ে রাখা এই পাখিটির নাম তিতির। ৭’শ বছর আগে বন-জঙ্গল থেকে গৃহপালিত পাখির কাতারে আসা আফ্রিকান এই পাখিটি ইউরোপ হয়ে ব্রিটিশ উপনিবেশ সময়ে আসে আমাদের দক্ষিণ এশিয়ায়।

এদেশে চিনা মুরগি হিসেবে পাখিটির মোটামুটি পরিচিতি ঘটলেও বাণিজ্যিক পোল্ট্রির দাপটে পড়েছে বিলুপ্তির মুখে। কিন্তু ডিম আর মাংসের উৎস চিন্তা করলে এর দারুণ উপযোগিতার কথা জানাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর সুবাস চন্দ্র দাস।

তিনি বলেন, দেশী মুরগি ছ’মাসে যখন বড় হয় তখন তাদের সাত’শ আট’শ গ্রাম বা সর্বোচ্চ এক কেজি ওজনের হয়। কিন্তু তিথির পাখি পনের’শ থেকে ষোল’শ গ্রামের হয় বা তার বেশিও হয়ে থাকে। দেশী মুরগির তুলনায় প্রায় দেড় গুণের তুলনা বেশি ওজনের হয় এ পাখি।

প্রফেসর সুবাস টানা ছয় বছর পর্যবেক্ষণের পর তুলে ধরছেন তিতিরের আরো নানা গুণের কথা।

বলেন, প্রতিকূলতার সঙ্গে যেমন বাণিজ্যিক মুরগি চলতে পারে না কিন্তু তিথি চলতে পারে। ডিম থেকে বাচ্চা উৎপাদন ও তা পালনের সবগুলি ধাপ এই গবেষণা খামারে শেষ হওয়ার পর এখন তিতির নতুন ছড়াতে শুরু করেছে উদ্যোক্তাদের খামারে।

খামারি বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন তিতিরের খাদ্য খরচও পোলিট্র বা দেশী মুরগীর তুলনায়ও অনেক কম।

খামারি ইব্রাহিম খলিল বলেন, আমার জানা মতে এমন কোনো ঘাস নেই যা তিথির পাখি খায় না। প্রকৃতির খাবার খেয়েই এরা বেঁচে থাকে। ২৪ ঘণ্টায় এরা ছয় কেজি ধান খায়। ছয় কেজি ধানের দাম এক’শ টাকা কিন্তু পোল্ট্রি ফিট একবেলা খাওয়াতে লাগল চার’শ টাকা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ফিড, ওষুধ আর বিদ্যুতের খরচে কুড়িগ্রামের ডিমের খামারিরা লোকসানে

কুড়িগ্রামের ২৭৫টি পোলট্রি খামারে একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে সাড়ে ৮ থেকে ৯ টাকা, অথচ বাজারে বিক্রি ৯ থেকে সাড়ে ৯ টাকায়; খামারিরা ফিড-ওষুধের দাম নিয়ন্ত্রণ ও কৃষি হারে বিদ্যুৎ বিল চান।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুধ পরীক্ষায় ইন্ডিয়ানার দুটি খামারে বার্ড ফ্লু, সতর্ক মিশিগানের খামারিরা

নিয়মিত দুধ পরীক্ষায় ধরা পড়ার পর ইন্ডিয়ানার নিউটন কাউন্টির দুটি সংযুক্ত দুগ্ধ খামারে এইচ৫এন১ নিশ্চিত হয়েছে। খামার দুটি কোয়ারেন্টিনে, চারপাশে ১০ কিলোমিটারের নজরদারি এলাকা।

মিশিগান এজি টুডে৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পশুখাদ্যের ৯৬ শতাংশ প্রোটিন আমদানিনির্ভর ইউরোপ, দেশি সয়াবিন-লুপিন পরীক্ষায় নতুন প্রকল্প

ইউনিভার্সিটি অব লিডসের নেতৃত্বে ৫৫ লাখ ইউরোর প্রকল্প প্রোফিড ১৩০টির বেশি সয়াবিন, লুপিন ও আলফালফার জাত যাচাই করে সেরাগুলো ৪০টি খামারে আর শূকর, মুরগি ও মাছের খাদ্যে পরীক্ষা করবে।

Agriland৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)