সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ফরিদপুরে শিকারির হাত থেকে রক্ষা পেলো অর্ধশতাধিক ঘুঘু

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে আটক করা প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখি শিকারির হাত থেকে রক্ষা পেয়েছে। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

পরিবেশ

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে আটক করা প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখি শিকারির হাত থেকে রক্ষা পেয়েছে। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম ধোলাই চরে দীর্ঘদিন ধরে একটি চক্র নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পেতে ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির বন্য পাখি শিকার করে আসছে। পদ্মার দুর্গম চর হওয়ায় নির্বিঘ্নে পাখি শিকার করে আশপাশের বিভিন্ন হাটে বিক্রি করছিল তারা। বুধবার বিকেলে মাসুদ নামের এক পাখি শিকারি মমিন খার হাটে প্রায় ৬০টি ঘুঘু বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতি জোড়া ১০০ টাকা দরে বেশ কয়েকটি পাখি বিক্রিও করেন তিনি।

বিষয়টি নজরে আসে স্থানীয় সংবাদকর্মী মেহেদী সোহেলের। তিনি ঘটনাটির ভিডিও ধারণ শুরু করেন এবং পাখি শিকারের বিষয়ে জানতে চান। একই সঙ্গে বিষয়টি প্রশাসনকে জানানোর কথা বলেন। পরে প্রশাসনের কাছে খবর দেওয়ার বিষয়টি জানতে পেরে ওই শিকারি খাঁচায় থাকা প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখি সবার সামনে মুক্ত করে দেন। খাঁচা থেকে ছাড়া পাওয়ার পর পাখিগুলো মুহূর্তেই চরের মুক্ত আকাশে উড়ে যায়।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, পাখি ও বন্যপ্রাণী শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সচেতন নাগরিকরা এ ধরনের শিকারিদের শনাক্ত করে প্রশাসনকে খবর দিলে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ও পাখি শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()