সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

মেহেরপুরে সার সংকটে কৃষকদের বিক্ষোভ

রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপর্যস্ত মেহেরপুরের কৃষকরা। ন্যায্য দামে সার না পেয়ে রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ করেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকরা।

রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপর্যস্ত মেহেরপুরের কৃষকরা। ন্যায্য দামে সার না পেয়ে রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ করেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকরা।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক রিপন সরকার বলেন, স্থানীয় বিএডিসি ডিলার লিমন ট্রেডার্স গত তিন মাস ধরে কৃষকদের সার দিচ্ছে না। তার অভিযোগ, ডিলার পক্ষ সিন্ডিকেট করে চোরাপথে বেশি দামে সার বিক্রি করছে। ফলে প্রকৃত কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না এবং চরম ক্ষতির মুখে পড়ছেন।

কৃষক রফিকুল ইসলাম জানান, রবি মৌসুমে সার না পেলে মাঠের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি দ্রুত লিমন ট্রেডার্সের অনুমোদন বাতিল এবং সার সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। কৃষকরা এরই মধ্যে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগও করেছেন।

কৃষক ফিরোজ হোসেন অভিযোগ করে বলেন, বর্তমানে ন্যায্য মূল্য দিয়ে সার পাওয়া যায় না। বস্তাপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত দিলেই সার পাওয়া যায়। অন্যথায় সার পাওয়া কঠিন। তিনি দ্রুত এ অবস্থার অবসান চান।

বিক্ষুব্ধ কৃষক মিলন হোসেন বলেন, আমরা ন্যায্য দামে সার চাই, সিন্ডিকেটের অবসান চাই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

যুক্তরাষ্ট্রে আবাদি জমির দাম একরে ৬ হাজার ডলার ছাড়াল, তবু নগদ টানাটানিতে খামার

কৃষিঋণদাতা প্রতিষ্ঠান এগআমেরিকা লেন্ডিং বলছে, যুক্তরাষ্ট্রে আবাদি জমির গড় দাম প্রথমবার একরপ্রতি ৬ হাজার ডলার ছাড়িয়েছে, তবে জমির দাম বাড়লেই খামারের হাতে নগদ টাকা বাড়ে না।

All Ag News২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

বছরশেষে মার্কিন কংগ্রেসে উঠতে পারে প্রায় ১২০০ কোটি ডলারের কৃষি দুর্যোগ সহায়তা

টেক্সাসের এক কৃষিনীতি পরামর্শক বলছেন, প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারের একটি কৃষি সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা চলছে, যা বছরশেষের অধিবেশনে ফার্ম বিল ও বাজেট বিলের সঙ্গে উঠতে পারে।

All Ag News২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

আগামী মৌসুমের সার কিনতে দেরি করছেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চাষিরা: ইয়ারা

নরওয়ের সার কোম্পানি ইয়ারার প্রধান নির্বাহী বলেছেন, ২০২৭ মৌসুমের সার কেনা প্রধান বাজারগুলোতে স্বাভাবিকের চেয়ে পিছিয়ে, বসন্তের আগে বিপুল পরিমাণ কেনা বাকি।

AgNavigator২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)