সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

পরিবারের পুষ্টি চাহিদা মেটায় মাসুদ-মুন্নীর ছাদ বাগান

এখন শহরের বড় বড় ভবনের ছাদে বনায়ন হচ্ছে। এ যেন সবুজের সমারোহে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো। তাই তো শখের বশে হলেও তৈরি হচ্ছে সবুজ ছাদ বাগান।

ছাদকৃষি

এখন শহরের বড় বড় ভবনের ছাদে বনায়ন হচ্ছে। এ যেন সবুজের সমারোহে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো। তাই তো শখের বশে হলেও তৈরি হচ্ছে সবুজ ছাদ বাগান।

নগরায়নের ফলে ভবনের ছাদে করা হচ্ছে এসব শখের কৃষি খামার। শখের হলেও ভবনের ছাদকে ফেলে না রেখে পুষ্টি চাহিদা মেটাতে মৌসুমভিত্তিক শীতকালীন সবজির মনোমুগ্ধকর ছাদ বাগান তৈরি করেছেন তারা।

বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় নিজ ভবনের ছাদে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মো. আল- মাসুদ করিম ও তার স্ত্রী অক্সফোর্ড স্কুলের পরিচালক মোসা. খাদিজা আক্তার মুন্নি এ উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন: ১০ হাজার অর্কিড সংগ্রহ করেছেন রানা

ভবনের ১৬৮০ স্কয়ার ফিটের ছাদে বিভিন্ন টব ও প্লাস্টিকের স্ট্রাকচারের মধ্যে জৈবপ্রযুক্তি নির্ভর রাসায়নিক কীটনাশকমুক্ত শীতকালীন সবজি চাষ করছেন তারা। এতে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মরিচ, পেঁয়াজ, রসুন, কলমিশাক, লালশাক, বিটরুটসহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এ ছাড়াও আছে ড্রাগন, কমলা, আমলকি, বরই, মাল্টা, পুদিনাপাতাসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ।

মোসা. খাদিজা আক্তার মুন্নী বলেন, 'ছাদ বাগানের সবজির স্বাদ অতুলনীয়। কারণ জৈবপ্রযুক্তিতে উৎপাদন হয় এসব সবজি। গাছে পোকার আক্রমণ হলে নিমপাতা, ছাই, মেহগনি ফলের রস স্প্রে করা হয়। বারো মাস মৌসুম ভিত্তিক সবজি চাষ করার জন্য পাইপের মাধ্যমে চাহিদা ভিত্তিক সেচ দিয়ে থাকি।'

মো. আল-মাসুদ করিম বলেন, 'নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে গাছগুলোর যত্ন করছি নিজের সন্তানের মতো। প্রতিদিন ছাদে আসতে না পারলে সেদিন মনে হয় যেন আমার দিনটি ভালো কাটে না। যথাযথ পরিশ্রম করে পরিচর্যার মাধ্যমে মৌসুমি ফল ও সবজি নিজের গাছ থেকেই খেতে পারছি।'

আরও পড়ুন: একটুখানি সবুজের ছোঁয়া

প্রকৃতিপ্রেমী সাংবাদিক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, 'মাটির অস্তিত্ব দিন দিন কমে যাচ্ছে। ফলে ছাদ বাগান ও বেলকনিতে শখের বশে অনেকে সবজি ও ফুলের চাষ করছেন। এ ক্ষেত্রে ছাদ বাগানে মৌসুমভিত্তিক সবজি চাষ করা হলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।'

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, 'ছাদ বাগান তৈরির ক্ষেত্রে বেশ কয়েকটি দিক লক্ষ্য রাখা উচিত। ছাদটি মজবুত কি না। ওজন বহন করার মতো সক্ষমতা আছে কি না। সেচ দেওয়ার মতো পানির ব্যবস্থা আছে কি না। এমনকি পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কি না। এ ছাড়া ছাদ বাগান তৈরির জন্য দৃঢ় মনোবল ও সঠিক পরিকল্পনা দরকার।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

লবণাক্ত এলাকাতেও ছাদকৃষির অনন্য দৃষ্টান্ত

ভবনের ছাদে পানি ব্যবস্থাপনা ছাদকৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ। উপকূলীয় বাগেরহাটের মোংলায় লবণাক্ততার কারণে এটি হয়ে গেছে আরও কঠিন। তবে প্রতিকূলতাকে জয় করে ছাদকৃষির নতুন দৃষ্টান্ত গড়েছেন এক উদ্যোক্তা। নিজের বাড়িকেই গড়ে তুলেছেন বিরল ও লবণসহিষ্ণু নানা প্রজাতির গাছের এক অনন্য সংগ্রহশালায়।

শাইখ সিরাজ১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

দীপ্ত লুচি কি টবে চাষ করা যায়? জানুন উপায়

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

জাগো নিউজ ২৪১ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()