মদিনার মসজিদে নববির চারপাশের প্রাঙ্গণে রোদ-বৃষ্টি থেকে মুসল্লিদের সুরক্ষায় মোট ২৫০টি ভাঁজযোগ্য ছাতা আছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এগুলোর মিলিত আচ্ছাদিত এলাকা এক লাখ ৪৩ হাজার বর্গমিটারের বেশি।
এসব ছাতার নিচে একসঙ্গে দুই লাখ ২৮ হাজারেরও বেশি মুসল্লি দাঁড়াতে পারেন।
প্রতিটি ছাতা প্রায় ২৫.৫ মিটার লম্বা ও চওড়া, উচ্চতা প্রায় ২২ মিটার এবং ওজন প্রায় ৪০ টন।
গরমে আরাম দিতে ছাতার পাশ বরাবর বসানো হয়েছে ৪৩৬টি মিস্ট ফ্যান।
প্রতিবেদন: ইসলাম ডেস্ক, বার্তা২৪।
ছবি: بلال الدويك / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: বার্তা২৪


মন্তব্য
(০)