সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

থাইল্যান্ডের জনপ্রিয় খাবার ম্যাংগো স্টিকি রাইস

এখন তো পাকা আমের মৌসুম। আম দিয়ে নানা রকম খাবার তৈরি করা হয় । ভিন্ন কিছু খেতে চাইলে ম্যাংগো স্টিকি রাইস তৈরি করতে পারেন। ম্যাংগো স্টিকি রাইস হলো আঠালো ভাত মিষ্টি পাকা আম এবং নারিকেলের দুধ দিয়ে তৈরি একটি জনপ্রিয় থাই ডেজার্ট।

লাইভস্টক

এখন তো পাকা আমের মৌসুম। আম দিয়ে নানা রকম খাবার তৈরি করা হয় । ভিন্ন কিছু খেতে চাইলে ম্যাংগো স্টিকি রাইস তৈরি করতে পারেন। ম্যাংগো স্টিকি রাইস হলো আঠালো ভাত মিষ্টি পাকা আম এবং নারিকেলের দুধ দিয়ে তৈরি একটি জনপ্রিয় থাই ডেজার্ট।

থাইল্যান্ডে এটি খুবই জনপ্রিয় খাবার। আপনিও চাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মজাদার, হালকা মিষ্টি স্বাদের ম্যাংগো স্টিকি রাইস। তাই দেরি না আজই করে বানিয়ে ফেলুন এই স্টিকি রাইস। জেনে নিন রেসিপি-

উপকরণ১. বিন্নি চাল ১ কাপ২. পাকা আম ২টি (স্লাইস করা)৩. নারিকেলের ঘন দুধ ১ কাপ৪. চিনি আধা কাপ৫.লবণ সামান্য৬.সাদা তিল পরিমাণমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে বিন্নি চাল ধুয়ে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো চাল পাতিলে আধা ঘণ্টা স্টিম করে নিন। যদি স্টিমার না থাকে, তবে ১ কাপ চালে ১ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে ভাত রান্না করে নিতে পারেন।

একটি পাত্রে নারিকেলের দুধ, চিনি এবং লবণ মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। চিনি গলে গেলে এবং দুধ কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে নিন।

সেদ্ধ করা ভাত গরম থাকা অবস্থায় নারকেল দুধের মিশ্রণের সঙ্গে ভাতগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিন ১৫-২০ মিনিট। চুলাটা এসময় কিন্তু বন্ধই থাকবে। এরই মধ্যে বিন্নি চালের ভাতগুলো সুন্দরভাবে নারিকেলের দুধের সসের সঙ্গে মিশে মাখামাখা একটা ভাব আসবে। এবার একটা পাকা আম খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে স্টিকি রাইসের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই/কেএসকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()