সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

রাজশাহীতে আমের কেজি ৭ টাকা!

রাজশাহীতে প্রতিকেজি আম বিক্রি হচ্ছে সাত টাকা দরে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ে ঝরে পড়া আম এই দামে বিক্রি হয়েছে।

ফল

রাজশাহীতে প্রতিকেজি আম বিক্রি হচ্ছে সাত টাকা দরে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ে ঝরে পড়া আম এই দামে বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাজশাহীর বানেশ্বর হাটে এসব আম বিক্রি হতে দেখা যায়।

বানেশ্বর হাটের আম ব্যবসায়ীরা জানান, রাজশাহীতে ঝরে পড়া আম ৩০০-৪০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে এককেজি আমের দাম পড়ছে ৭-১০ টাকা। এই আমগুলোর কোনটা ভালো আছে, আবার কোনটা ফেটে গেছে। আঘাতপ্রাপ্ত এসব আমে পাকার সম্ভাবনা খুব কম। কয়েকদিন পর পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কুড়িয়ে পাওয়া এসব আম বিক্রি করছেন অনেকে। এই আমগুলো দিয়ে আচার তৈরি করা হবে।

হাটে আম নিয়ে এসেছেন মাজিদুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, 'গতকাল বাড়ির পাশ থেকে ছেলেমেয়েরা এসব আম কুড়িয়ে এনেছে। ২-৫ টাকা দরে কিনেছি। এখন বিক্রি করছি সাত টাকা কেজি।

মাজিদুরের কাছ থেকে আম কিনতে দরকষাকষি করছিলেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, এসব আম রাজশাহীতে চাহিদা নেই। তবে ঢাকার কিছু কোম্পানির চাহিদা আছে। ক্রেতার সংখ্যা খুবই কম। তারপরও কিছু লাভের আশায় কিনছি।

বানেশ্বর আমের হাটের ইজারাদার মাসুদ রানা বলেন, গতকাল ঝড় হওয়ায় আজ হাটে তেমন আম আসেনি। যা এসেছে সবই ঝড়ে পড়া আম। এসব আম ৩০০-৪০০ টাকা মণ দরে বেচাকেনা হচ্ছে। ঝড়ের প্রভাব শেষ হয়েছে। আশা করছি কাল থেকে ভালো আম উঠবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে সালমা জানান, রাজশাহীর মাঠে এখন আম ও বোরো ধান রয়েছে। ঝড়ে আমের ক্ষেত্রে কিছু ক্ষতি হয়েছে। আম ঝরে গেছে। পুঠিয়া, চারঘাট, বাঘা উপজেলায় ফজলি ও লক্ষ্মণভোগ আম ঝরেছে। তবে এর কোনো পারসেন্টেন্স নেই। এই ঝড়ে রাজশাহীতে বড় কোনো ক্ষতি হয়নি।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()