সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৬%বাতাস কিমি/ঘ

শীতের সবজি দিয়ে তৈরি করুন রোল

এ সময় বাজারে প্রচুর দেশি সবজি পাওয়া যাচ্ছে। আর এসব সবজি দিয়েই কিন্তু তৈরি করতে পারেন ঝটপট নাশতা বৈজিটেবল রোল।

শাকসবজি

এ সময় বাজারে প্রচুর দেশি সবজি পাওয়া যাচ্ছে। আর এসব সবজি দিয়েই কিন্তু তৈরি করতে পারেন ঝটপট নাশতা বৈজিটেবল রোল।

এটি খেতেও যেমন মুখরোচক আবার স্বাস্থ্যকরও বটে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ভেজিটেবল রোল-

আরও পড়ুন: কফির সঙ্গে দুধ মেশালে কী হয়?

উপকরণ

রোল র‌্যাপারের জন্য

১. ময়দা ২কাপ২. ডিম ১টি৩. বেকিং পাউডার ১ চা চামচ৪. কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ৫. লবণ আধা চা চামচ৬. চিনি ২ চা চামচ ও৭. পানি পরিমাণমতো।

আরও পড়ুন: বাদামি নাকি সাদা রঙের ডিম কোনটি বেশি পুষ্টিকর?

পুর তৈরির জন্য

১. ফুলকপি-বাঁধাকপি কুচি ১ কাপ২. আলু ৩. পেঁয়াজ৪. বরবটি৫. গাজর কিউব করে কাটা আধা কাপ৬. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ৭. তেল ৩ টেবিল চামচ ও৮. লবণ স্বাদমতো।

রোল তৈরির জন্য

১. ২টি ডিম২. সামান্য লবণ৩. ময়দা ১ কাপ ও ৪. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো।

আরও পড়ুন: কমলালেবু বেশি খেলে কী হয়?

পদ্ধতি

ডিম ভালো করে ফেটিয়ে সব উপকরণ দিয়ে মেখে নিন। তবে ব্যাটার খুব পাতলা বা ঘন হবে না। এবার ননস্টিক ফ্রাই প্যান গরম করে সামান্য তেল মেখে নিন।

বড় ১ চামচ করে ব্যাটার দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাটিশাপটার রুটির মতো করে নিন। সব রুটি সেঁকে তুলে নিন।

এবার পুর তৈরির জন্য প্যানে তেল গরম করে সব উপকরণ একসঙ্গে দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে দিন। ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন: মেথি খেলে কি সত্যিই দ্রুত ওজন কমে?

এবার রোল তৈরি করতে ২টি ডিম আর সামান্য লবণ ফেটে নিন, এক কাপ ময়দা ও বিস্কুটের গুঁড়া। আগেই তৈরি করে রাখা রুটিগুলোর ভেতরে পুর ভরে প্রথমে ডিমে এরপর ময়দা ও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন।

তারপর ডুবু তেলে ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে ভেজিটেবল রোল। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন ভেজিটেবল রোল।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোতে পানি ও ব্রাউন প্ল্যান্ট হপার, গ্রীষ্মের ধানের বীজতলা, গম কাটা, মুগ-মাসকলাই বপন, সূর্যমুখী-সয়াবিন, গ্রীষ্মের সবজি, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — মার্চে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অন্যান্য

ফেব্রুয়ারি মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোর পানি ও সার, গমের রোগ, ডাল ও সরিষা কাটা, সূর্যমুখী-সয়াবিন বপন, শীতের সবজি তোলা ও গ্রীষ্মের সবজি বোনা, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — ফেব্রুয়ারিতে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

টানেল টেকনোলজির মাধ্যমে সবজি উৎপাদন একটি আধুনিক কৃষি পদ্ধতি

পলিথিনে ঢাকা অর্ধচন্দ্রাকৃতি কাঠামোয় নিয়ন্ত্রিত আবহাওয়া — স্থান, মাটি, কাঠামো, বপন, পরিচর্যা; টমেটো-শসা-ক্যাপসিকাম-লেটুস; অফ-সিজন চাষ, ৩০–৫০% বেশি ফলন, কম পোকা, কম পানি: টানেল টেকনোলজি।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()