সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

ম্যাংগো আইসক্রিম তৈরি করুন মাত্র ৩ উপকরণে

আমের এই মৌসুমে কমবেশি সবাই পাকা আমের স্বাদ নিচ্ছেন। পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করেও খাচ্ছেন কমবেশি সবাই। তবে এই গরমে প্রাণ জুড়াতে আইসক্রিমের কিন্তু বিকল্প নেই।

ফল

আমের এই মৌসুমে কমবেশি সবাই পাকা আমের স্বাদ নিচ্ছেন। পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করেও খাচ্ছেন কমবেশি সবাই। তবে এই গরমে প্রাণ জুড়াতে আইসক্রিমের কিন্তু বিকল্প নেই।

আর তা যদি হয় আমের আইসক্রিম তাহলে তো কথায় নেই! চাইলে ঘরে মাত্র ৩ উপকরণেই তৈরি করে নিতে পারে ম্যাংগো আইসক্রিম। রইলো রেসিপি-

আরও পড়ুন: ঝটপট আমের মোরব্বা তৈরির রেসিপি

১. পাকা মিষ্টি আম ৪টি২. দুধ ৭৫০ মিলিলিটার৩. চিনি আধা কাপ

পদ্ধতি

প্রথমে আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। আমের আঁটি ছাড়িয়ে শুধু আমের পাল্প বের করে নিন। এরপর তা ছাঁকনিতে ফেলে রস অন্য পাত্রে ঢেলে নিন। যাতে কোনো আঁশ না থাকে।

এখন আমের এই রসের মধ্যে পরিমাণমতো চিনি মিশিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। তারপর এখন বড় পাত্রে দুধ ফুটিয়ে নিন ১৫ মিনিট ধরে। হালকা আঁচে নেড়ে দুধ ঘন করে নিন।

আরও পড়ুন: আমের চেয়ে এর খোসার পুষ্টিগুণই কি বেশি?

এরপর সামান্য মিল্ক মেড বা ক্রিম অ্যাড করুন। এবার তা ভালো করে মিশিয়ে নিন। আরও ১০ মিনিট নাড়ুন। তারপর চুলা বন্ধ করে দিন।

এবার দুধের মিশ্রণ ঠান্ডা করে নিয়ে প্রস্তুত করা আমের রস দিয়ে ১০-১৫ মিনিট ব্লেন্ডারে ভালো করে মিক্স করুন। এবার মিশ্রণটি আইসক্রিম মোল্ডে বা ঘরে থাকা আইসক্রিমের বাটিতে সেট হওয়ার জন্য রেখে দিন ফ্রিজারে।

তবে পাত্রটি প্লাস্টিক বা কাচের হলে ভালো হয়। সেট হয়ে গেলে ফ্রিজ থেকে আইসক্রিম বের করুন। এই গরমে বাইরে থেকে ফিরে বা অতিথি আপ্যায়নে ঝটপট পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু ম্যাংগো আইসক্রিম।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()