সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

শীতে বাড়িতেই বানান মজাদার ক্রিম অব টমেটো স্যুপ

শীতের দিনে হালকা গরম স্বাদের কিছু খেতে চাইলে ক্রিম অব টমেটো স্যুপ হতে পারে সবচেয়ে ভালো। টাটকা টমেটোর টক-মিষ্টি স্বাদ আর ক্রিমের ছোঁয়ায় তৈরি এই স্যুপ যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকরও। সহজ উপকরণে অল্প সময়েই বানানো যায় এই জনপ্রিয় স্যুপ, যা হালকা ডিনারের জন্য হতে পারে একেবারে পারফেক্ট।

শাকসবজি

শীতের দিনে হালকা গরম স্বাদের কিছু খেতে চাইলে ক্রিম অব টমেটো স্যুপ হতে পারে সবচেয়ে ভালো। টাটকা টমেটোর টক-মিষ্টি স্বাদ আর ক্রিমের ছোঁয়ায় তৈরি এই স্যুপ যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকরও। সহজ উপকরণে অল্প সময়েই বানানো যায় এই জনপ্রিয় স্যুপ, যা হালকা ডিনারের জন্য হতে পারে একেবারে পারফেক্ট।

আসুন জেনে নেওয়া যাক টমেটো ক্রিম অব স্যুপ কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. বড় লাল টমেটো ৫টি২. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ৩. রসুনকুচি ১ চা চামচ৪. আদা কুচি ১ চা চামচ৫. গাজরকুচি ১ কাপ৫. কালো গোলমরিচ ৫টি৬. স্টক ৪ কাপ৭. মাখন ২ টেবিল চামচ৮. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ৯. ক্রিম ১ কৌটা১০. চিনি স্বাদমতো১১. লবণ স্বাদমতো১২. সাজানোর জন্য ভাজা পাউরুটির টুকরা ৫ টি

প্রস্তুত প্রণালিএকটি পাত্রে তেল বা মাখন গরম করে পেঁয়াজ, রসুন ও গাজর হালকা নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর কুচি করা টমেটো পাত্রে যোগ করুন এবং ৫-৭ মিনিট রান্না করুন যতক্ষণ না টমেটো পুরোপুরি নরম হয়।

এবার ব্লেন্ড করা টমেটো আবার কড়াইতে ঢেলে জ্বাল দিন এবং লবণ, চিনি ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নিন। স্টক বা পানি যোগ করে ১০-১৫ মিনিট ফুটতে দিন। ফোটার পর চুলা বন্ধ করে মিশ্রণটি ব্লেন্ডারে নিয়ে একবার আরও মসৃণ পেস্ট তৈরি করুন।

পেস্টটি এবার একটি আলাদা পাত্রে ঢেলে গরম করে ক্রিম বা কর্নফ্লাওয়ার যোগ করুন। স্যুপ ফোটার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। উপরে ভাজা পাউরুটি বা এক চামচ ক্রিম দিয়ে সাজালে স্বাদ বেড়ে যাবে।

আরও পড়ুন:আলু দিয়ে হেলদি স্যুপের সহজ রেসিপি লাউ চিকেন স্যুপের স্বাস্থ্যকর রেসিপি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()