সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

মধ্যরাতেও সরগরম পশুর হাট

দিন গড়ালেই পবিত্র ঈদুল আজহা। আর কোরবানির এই ঈদকে কেন্দ্র করে মধ্যরাতেও সরগরম রাজধানীর পশুর হাট। সেখানে ক্রেতাদের আনাগোনা যেমন আছে তেমনি বিক্রেতাদের হাঁকডাকেও মুখর। মাইকে চলছে নানা

দিন গড়ালেই পবিত্র ঈদুল আজহা। আর কোরবানির এই ঈদকে কেন্দ্র করে মধ্যরাতেও সরগরম রাজধানীর পশুর হাট। সেখানে ক্রেতাদের আনাগোনা যেমন আছে তেমনি বিক্রেতাদের হাঁকডাকেও মুখর। মাইকে চলছে নানা ধরনের নির্দেশনা। আর রাতের অবসরে কোনো কোনো বিক্রেতা সাথীদের নিয়ে তাস খেলায় মেতেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর, আফতাবনগর পশুর হাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কমলাপুর স্টেডিয়ামের পাশে খোলা জায়গায় বসেছে বিরাট পশুর হাট। সেখানে গরুর পাশাপাাশি ছাগলও বিক্রি হচ্ছে।

অনেক গরুকে ঝলমলে রঙিন কাগজ ও কাপড় দিয়ে সাজানো হয়েছে। রাতের আলো পড়ে সেই সাজসজ্জা চকচক করছে। আর বিক্রেতারা গভীর রাতেও গরুগুলোর যত্ন নিচ্ছেন। তবে কাঁদাজলের কারণে অনেকে ভোগান্তির কথাও বলছেন।

কমলাপুর পশুর বাজারে অনেক জায়গায় পানি জমে আছে। এজন্য চলাচলের পাশাপাশি গরুগুলোর পায়ে ঘা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া থেকে ৮টি গরু আনা গফুর মিয়া। তিনি জাগো নিউজকে বলেন, ‘এবার গরু বিক্রি কম, দামও পাচ্ছি না। তাই আসল দাম পেলেই বিক্রি করে দেব’।

সেখানে হাসিল তুলছিলেন কবির হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আজ দিন শেষে বেচাকেনা বেড়েছে। রাতে সরগরম হলেও বেচা-বিক্রি দিনের চেয়ে কম। তবে শুক্রবার সারাদিন ও রাতে ভালো বিক্রি হবে বলে আশা করি’।

আফতাবনগরের যাওয়া মমিনুল নামে এক ক্রেতা অভিযোগ করেন, ‘দুইদিন আগে বৃষ্টি হয়েছে এখনও অনেক জায়গায় পানি জমে আছে। এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে’।

জাগো নিউজ ২৪সূত্র

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ভিডিও

ভিডিও: আয়ারল্যান্ডের সেরা মানের দুধের পুরস্কার জিতল কর্কের ট্রয় পরিবারের খামার

নিউটাউনশ্যানড্রামে পঞ্চম প্রজন্মের দুগ্ধ খামারি রবার্ট ও মেরি ট্রয় ৪২৫টি গাভি, প্রতি মিলিলিটারে ৮৯ হাজার সোমাটিক কোষ আর দেশের শীর্ষ ১ শতাংশ প্রজনন মান নিয়ে ২০২৬ সালের এনডিসি ও কেরিগোল্ড কোয়ালিটি মিল্ক অ্যাওয়ার্ড জিতেছেন।

Agriland৪ অক্টোবর ২০২৬২ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)