সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গাছেই ফেটে যাচ্ছে লিচু, স্বপ্নভঙ্গ চাষিদের

টানা তাপপ্রবাহের পর হঠাৎ বৃষ্টিতে গাছেই নষ্ট হচ্ছে লিচু। কালচে আকার ধারণ করে এসব লিচু গাছেই ফেটে যাচ্ছে। লাভের অংকতো দূরের কথা বাগান পরিচর্যার খরচই উঠবে না বলে শঙ্কা চাষিদের।

ফল

টানা তাপপ্রবাহের পর হঠাৎ বৃষ্টিতে গাছেই নষ্ট হচ্ছে লিচু। কালচে আকার ধারণ করে এসব লিচু গাছেই ফেটে যাচ্ছে। লাভের অংকতো দূরের কথা বাগান পরিচর্যার খরচই উঠবে না বলে শঙ্কা চাষিদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এতে করণীয় কিছুই নেই। পরিপক্ব লিচুগুলো দ্রুত বাজারজাত করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব।

সূত্র মতে, গত বছর এ অঞ্চলে ৩৫ কোটি টাকা লিচুর বাণিজ্য হয়েছিল। এবার রাজশাহীতে ৫৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮০০ টন। দেশিয় জাতের পাশাপাশি বোম্বে, পুরবি, মজোফরাবাদ, চায়না, বেদেনাসহ বেশ কয়েক জাতের লিচু বাজারে আসার অপেক্ষায় ছিল। কিন্তু এরমধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লন্ড ভন্ড চাষিদের স্বপ্ন।

জেলার পবা উপজেলার লিচু চাষি এন্তাজ আলী বলেন, এবার ভালো মুকুল আসলেও দীর্ঘ তাপপ্রবাহ ও বৃষ্টির প্রভাবে গাছে লিচু নষ্ট হচ্ছে। কোনো কোনোটি ফেটে যাচ্ছে। ফলে পরিপক্ব লিচু এখন পচনশীল বস্তুতে পরিণত হচ্ছে।

বাগানমালিক মো. হিরা বলেন, লিচুর ফলন দেখে শুরুতে লাভের স্বপ্ন দেখলেও এখন বাগান পরিচর্যার খরচই উঠে আসবে না। লিচু তো গাছেই শেষ হয়ে গেছে। যা খরচ করেছি এখন তাই উঠবে না। লিচুর যা অবস্থা হয়েছে এ লিচুর দামই পাবো না। মানুষ নিতেই চাইবে না।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোসা. সাবিনা বেগম বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে কিছুই করার নেই। তবে পরিপক্ব লিচু দ্রুত বাজারজাত করতে হবে। তবে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()