সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

সবুজ ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার সচেতনতামূলক লিফলেট বিতরণ

'সবুজ ক্যাম্পাস, সুস্থ পরিবেশ, উজ্জ্বল ভবিষ্যৎ'-এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।

পরিবেশ

'সবুজ ক্যাম্পাস, সুস্থ পরিবেশ, উজ্জ্বল ভবিষ্যৎ'-এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জবি ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রুমি বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বর্তমানে বৃক্ষরোপণের মৌসুম চলছে। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করেছি।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলি। সবুজ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।

এ সময় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

টিএইচকিউ/এএমএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()