সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

কাঁঠাল বীজের হালুয়া

কাঁঠাল খেয়ে এর বীজ কমবেশি সবাই সংরক্ষণ করেন। ভালো করে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করলে ছয় মাস এমনকি এক বছর পর্যন্তও ভালো থাকে এই বীজ। কাঁঠালের বীজ দিয়ে সুস্বাদু সব পদ তৈরি করা যায়।

ফল

কাঁঠাল খেয়ে এর বীজ কমবেশি সবাই সংরক্ষণ করেন। ভালো করে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করলে ছয় মাস এমনকি এক বছর পর্যন্তও ভালো থাকে এই বীজ। কাঁঠালের বীজ দিয়ে সুস্বাদু সব পদ তৈরি করা যায়।

এর ভর্তা-তরকারি অনেকেরই পছন্দের। চাইলে এই বীজ দিয়ে ডেজার্টও তৈরি করা যায়। তেমনই এক পদ হলো কাঁঠাল বীজের হালুয়া। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো রেসিপি-

আরও পড়ুন: কাঁঠাল বীজের মজাদার কাবাব তৈরির রেসিপি

উপকরণ

১. সেদ্ধ কাঁঠালের বীজ বাটা ২ কাপ২. চিনি পৌনে ১ কাপ৩. কনডেন্স মিল্ক ৩ টেবিল চামচ৪. গুঁড়া দুধ ৪ টেবিল চামচ ৫. ঘি আধা কাপ ও৬. জর্দার রং সামান্য।

আরও পড়ুন: কাঁঠালের বিরিয়ানি রাঁধবেন যেভাবে

পদ্ধতি

কাঁঠালের বীজের উপরের সাদা খোসা ফেলে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর পাটায় ঘষলে উপরের লাল অংশ উঠে যাবে। তারপর বীজগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন।

সেদ্ধ করা হয়ে গেলে পাটায় মিহি করে বেটে নিতে হবে। যেন দানা দানা না থাকে। বাটা হয়ে গেলে এর সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল দিন। কিছুক্ষণ জ্বাল হওয়ার পর কনডেন্স মিল্ক ও অল্প ঘি দিয়ে আবারও নাড়তে হবে।

কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘি দিতে হবে। হালুয়া নাড়তে নাড়তে যখন অনেকটাই শুকিয়ে যাবে, তখন এর সঙ্গে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে ও অনবরত নাড়তে হবে।

আরও পড়ুন: কাঁঠালের বীজ খেলে শরীরে যা ঘটে

যখন হালুয়া শুকিয়ে প্যানের গা ছেড়ে আসবে তখন ট্রেতে ঘি ব্রাশ করে তার উপর হালুয়া ঢেলে দিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে ট্রেতে সমানভাবে হালুয়া ছড়িয়ে দিতে হবে।

গরম থাকতেই হালুয়া নিজের পছন্দমতো আকৃতিতে কেটে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁঠালের বীজের হালুয়া।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()