সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চৌগাছা পশু হাটের ইজারা নিয়ে নয়-ছয়

যশোরের চৌগাছা পশুর হাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আতিউর রহমান লাল সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা পাননি। বরং ইজারা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শহিদুল ইসলামকে। এতে রাষ্ট্র রাজস্ব বঞ্চিত হবে ৭১ লাখ টাকা।

লাইভস্টক

যশোরের চৌগাছা পশুর হাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আতিউর রহমান লাল সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা পাননি। বরং ইজারা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শহিদুল ইসলামকে। এতে রাষ্ট্র রাজস্ব বঞ্চিত হবে ৭১ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেলের নেতৃত্বে ২০২৪ সালে কৌশলে শহিদুল ইসলাম ও মিজানুর রহমানের নামে ৮০ লাখ ১৫ হাজার টাকায় হাটের ইজারা দেওয়া হয়। আর সেই পশু হাট থেকে এখনও পৌরসভা ৯ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা পাবে। আবারো সেই চক্রকে চৌগাছা পশু হাট ইজারা দেওয়ার চেষ্টা চলছে। এতে পৌরসভা প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

তারা আরও বলছেন, আতিউর রহমান লাল ২ কোটি ৫১ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হন। এ ঘোষণার পর চৌগাছা বাজারসহ মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ এবং পত্র-পত্রিকায় আতিউর রহমান লাল পশু হাট পেয়েছে বলে প্রচার করা হয়। কিন্তু পরে জানা যায়, পৌরসভা প্রশাসন ও মূল্যায়ন কমিটি দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শহিদুল ইসলামকে ১ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে হাট ইজারা দিচ্ছে। এতে সরকার ৭১ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে।

আতিউর রহমান লাল বলেন, চৌগাছা পৌর প্রশাসক আমাকে কোনো কারণ জানায়নি। অন্যের মুখে শুনেছি, আমার কাগজপত্রে ঝামেলা আছে নাকি, তাই আমাকে পশু হাট দেওয়া হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেন্ডার হওয়ার পর থেকে আমি অসুস্থ। ঢাকায় চিকিৎসাধীন। যার কারণে পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, আমি কিছু জানি না। মূল্যায়ন কমিটি ছিল তারা বিষয়টি ভালো বলতে পারবে।

মূল্যায়ন কমিটির সদস্য প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সর্বোচ্চ দরদাতা আতিউর রহমান লালের টিন সার্টিফিকেট ছিল না। যার কারণে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শহিদুল ইসলামকে হাট প্রদানের সুপারিশ করা হয়েছে।

মিলন রহমান/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()