সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

‘সাফারি পার্কে প্রাণী মৃত্যুতে কারও ইন্ধন আছে কি না দেখা হচ্ছে’

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মারা যাওয়ার ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

পরিবেশ

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মারা যাওয়ার ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাফরি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। সে তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় কারও ইন্ধন থাকলে তাদেরও খুঁজে বের করবে এ তদন্ত কমিটি।

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এরই মধ্যে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিছুর রহমান, পার্ক প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()