সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

ছোট্ট নদীতে মাছ আর পানি যেন সমান!

নিউইয়র্কের ফার রকওয়ের আরভারনিউ আবাসিক এলাকা। পাশেই ছোট্ট একটি নদী, সংযুক্ত আটলান্টিক মহাসাগরের সঙ্গে।নদীর পাড় থেকে অদূরেই দেখা যায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর।

নিউইয়র্কের ফার রকওয়ের আরভারনিউ আবাসিক এলাকা। পাশেই ছোট্ট একটি নদী, সংযুক্ত আটলান্টিক মহাসাগরের সঙ্গে।নদীর পাড় থেকে অদূরেই দেখা যায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর।

আরভারনিউ আবাসিক এলাকায় কয়েক ডজন বাংলাদেশি পরিবার বসবাস করে। তাদের মধ্যে একজন জাকির হোসেন বাবুল। অবসর পেলে শখ করে মাছ ধরেন ছোট্ট নদীটিতে। কখনো বড়শি, কখনো ঝাঁকি জাল আবার কখনো টানা জাল দিয়ে। কখনো একা আবার কখনো প্রতিবেশী বাংলাদেশিদের নিয়ে।

জাকির হোসেন বলেন, কখনো কখনো শুধু একবার জাল ফেললে পুরো বালতি মাছে ভরে যায়। নদীতে যেন মাছ আর পানি সমান!

জাকির হোসেনের স্ত্রী শিল্পী জাহান বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। গল্প শুনেছি বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে একসময় প্রচুর মাছ পাওয়া যেত। আর এখন এখানে দেখছি প্রচুর মাছ পাওয়া যায়।

শিল্পী জাহান বলেন, বাংলাদেশি পরিবারগুলোর কেউ মাছ ধরতে গেলে ফিরে এসে নিকটতম প্রতিবেশীকে মাছ উপহার দেন। অনেক সময় জোর করে উপহার দেন।

জোর করে কেন, জানতে চাইলে তিনি বলেন, আসলে এত মাছ কেটেকুটে সংরক্ষণ করা অনেক কষ্টের ব্যাপার। আবার বেশির ভাগ ক্ষেত্রে ফ্রিজে জায়গাও তেমন থাকে না।

জাকির হোসেন বলেন, এখানে সমুদ্র থেকে প্রচুর মাছ আসে, দূষণ কম, মাছ ধরার লোকও বাংলাদেশের তুলনায় অনেক কম। এসব কারণে হয়তো এখানে এত বেশি মাছ ধরা পড়ে।

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সন্তান জাকির বলেন, চাষের মাছ বাদ দিলে বাংলাদেশে প্রাকৃতিক জলাশয়গুলোতে এখন আর খুব বেশি মাছ পাওয়া যায় না। আমাদের গ্রামের এলাকায় আর আগের মতো আর মাছ নেই!

মাছের উৎপাদন বাড়াতে কৃষিজমিতে কীটনাশকের যাচ্ছেতাই ব্যবহার ও কারেন্ট জাল বন্ধ এবং প্রাকৃতিক জলাশয়ের সংখ্যা বাড়ানোসহ অন্যান্য উদ্যোগ নেওয়া যেতে পারে বাংলাদেশে, যোগ করেন নিউইয়র্ক প্রবাসী জাকির হোসেন।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)