সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

দেশে ধান-চাল কেনার টার্গেট পূরণ হলে আমদানি করা লাগবে না

সারাদেশ থেকে ধান-চাল কেনার টার্গেট পূরণ হলে বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করা লাগবে না বলে উল্লেখ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।

এগ্রোবিজ

সারাদেশ থেকে ধান-চাল কেনার টার্গেট পূরণ হলে বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করা লাগবে না বলে উল্লেখ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সারাদেশে যে টার্গেট (ধান ও চাল ক্রয়ের) আছে, সেই টার্গেট ফুলফিল হলে আশা করা যায় বাংলাদেশকে কোনো বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করা লাগবে না। ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত।

তিনি বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন কৃষকরা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষকদের সহযোগিতা অব্যাহত থাকবে।

খাদ্য সচিব জানান, এবছর সরকার ১৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মো. মাসুদুল হাসান বলেন, আমাদের দেশের যে অস্তিত্ব সেটা নির্ভর করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার ওপর। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলে দেশের অস্তিত্ব-স্থায়িত্ব এগুলো নিয়ে সমস্যা হয়। পৃথিবীতে সব সময় খাদ্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এবছর মিঠামইনে ১২ হাজার ৪৮৯ টন ধান এবং ২৭ হাজার ১৩৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

রেকর্ড ইথানল রপ্তানির পর জৈব জ্বালানির নতুন বাজার খুঁজছে যুক্তরাষ্ট্র

২০২৫ সালে ২২০ কোটি গ্যালন ইথানল রপ্তানি করে ৪৭০ কোটি ডলার আয়ের পর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ নতুন 'আমেরিকান বায়োফুয়েলস ট্রেড আউটলুক' প্রকাশ করেছে।

usda১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()