সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মিষ্টি কাঁঠাল চিনবেন যেভাবে

বাজার ছেয়ে গেছে কাঁঠালে। বাড়িগুলো সব জমে উঠেছে সুস্বাদু এই ফলের মিষ্টি গন্ধে। তবে খেতে মজা হলেও দোকানে পাকা ও মিষ্টি কাঁঠাল খুঁজে বের করা বেশ কঠিন। বিক্রেতার কথায় পাকা কাঁঠাল কিনে অনেকেই ঠকে যান। তাই আজ জেনে নিন পাকা ও রসালো কাঁঠাল চেনার কৌশল-

ফল

বাজার ছেয়ে গেছে কাঁঠালে। বাড়িগুলো সব জমে উঠেছে সুস্বাদু এই ফলের মিষ্টি গন্ধে। তবে খেতে মজা হলেও দোকানে পাকা ও মিষ্টি কাঁঠাল খুঁজে বের করা বেশ কঠিন। বিক্রেতার কথায় পাকা কাঁঠাল কিনে অনেকেই ঠকে যান। তাই আজ জেনে নিন পাকা ও রসালো কাঁঠাল চেনার কৌশল-

১. কেটে দেখা: যদি কাঁঠাল কেটে দেখে আনতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদিও বাইরের ফল দোকানিরা এভাবে কাঁঠাল বিক্রি করেন না। তবে অনেক সুপারমার্কেটেই কাঁঠাল কেটে বিক্রি করা হয়। এতে ক্রেতারা কাঁঠালের ভেতরের অংশ দেখে কিনতে পারেন। এভাবে কাঁঠাল কিনতে গেলে এর ভেতরের কোয়াগুলো নরম ও সতেজ আছে কি না তা দেখে কিনুন।

২. ফলের মিষ্টি ঘ্রাণ: পাকা কাঁঠাল চেনার আরও একটি উপায় হলো এর গন্ধ পরীক্ষা করা। কাঁঠালের সুবাস অনেক তীব্র হয়। কাঁঠাল পাকা কি না তার গন্ধেই টের পাওয়া যায়। যদি কাঁঠালের গা থেকে সুগন্ধ বের না হয় তাহলে বুঝবেন সেটি এখনো পাকেনি।

৩. কাঁঠালের রঙ: কাঁঠাল পাকলে এর গায়ের রং উজ্জ্বল হলুদ হয়ে যায়। কিন্তু কালচে বা বাদামি রং হয় না। যদি দেখেন কাঁঠালের গায়ে গাঢ় রং, তাহলে বুঝবেন এতে আলাদা রং মাখানো হয়েছে।

৪. অক্ষত ফল: কাঁঠাল কেনার সময় খেয়াল রাখুন তা যেন অক্ষত থাকে। কাঁঠালের কোনো অংশে যদি বাড়তি চাপ লেগে নরম হয়ে যায় তাহলে তা কিনবেন না।

৫. শক্ত চামড়া: বেশি নরম কিংবা তুলতুলে কাঁঠাল কেনা থেকে বিরত থাকুন। এমন কাঁঠালের ভেতরের কোয়াগুলোও বেশি নরম থাকে।

৬. গাছপাকা: গাছপাকা কাঁঠাল স্বাদে সবচেয়ে বেশি সুস্বাদু। তবে কাঁচা কাঁঠাল পেড়ে সংরক্ষণ করে পাকানো হলে তার স্বাদ অনেকটাই কমে যায়। যদি গাছপাকা কাঁঠাল কিনতে পারেন তাহলে বুঝবেন তা অবশ্যই মিষ্টি হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()