সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

টকটকে লাল ও মিষ্টি তরমুজ কিনবেন যে কৌশলে

তরমুজের স্বাদে সবাই মুগ্ধ। এই ফল দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। তবে বাজার থেকে তরমুজ কিনে আনার পর দেখা যায় ততটা লাল কিংবা মিষ্টি নয়। এমন ঘটনা প্রায় সবার সঙ্গেই কমবেশি ঘটেছে।

ফল

তরমুজের স্বাদে সবাই মুগ্ধ। এই ফল দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। তবে বাজার থেকে তরমুজ কিনে আনার পর দেখা যায় ততটা লাল কিংবা মিষ্টি নয়। এমন ঘটনা প্রায় সবার সঙ্গেই কমবেশি ঘটেছে।

আসলে বাইরে থেকে দেখতে ভালো মনে হলেও কাটার পর দেখা যায় তরমুজটি ফ্যাকাশে। তবে কিছু কৌশল আছে, যা দেখে আপনি খুব সহজেই অনেকগুলো তরমুজের ভিড়েও পাকা ও সুস্বাদু তরমুজটি বেছে নিতে পারবেন।

১. তরমুজের মাথার দিক খেয়াল করুন। যদি দেখেন হলুদ রং ধরেছে তাহলে বুঝবেন তরমুজ পাকা। পুরো সবুজ মানে তরমুজ এখনো কাঁচা।

২. তরমুজ হাতে নিয়ে দেখুন। যদি ভেতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝবেন তরমুজ এখনও কাঁচা। পাকা তরমুজে প্রচুর পানি থাকে। ফলে তরমুজ ভারী হয়।

৩. তরমুজের গায়ে হাত দিয়ে আওয়াজ করে দেখুন। পাকা তরমুজে এমন আওয়াজ হবে বুঝবেন ভেতরে পানি আছে। যদি অতিরিক্ত ভারী আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকেছে।

আরও পড়ুন

৪. তরমুজের আকৃতি খেয়াল করুন। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।

৫. তরমুজের উজ্জ্বল রং দেখে বোকা হবেন না। পাকা তরমুজ সাধারণত দেখতে গাঢ় ও কালচে হয়।

৬. ভালো করে দেখুন তরমুজের গায়ে কালো ছোপ আছে কি না। যদি থাকে তাহলে টিপে দেখুন। যদি দেখেন নরম তাহলে তরমুজ নেবেন না। বেশি পাকা তরমুজ নরম হয়ে যায়।

৭. তরমুজ হাতে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখুন। যদি পাকা, মিষ্টি গন্ধ বের হয় তাহলে বুঝবেন তরমুজ পাকা। বেশি পাকা গন্ধ বের হলে কিনবেন না। আবার কাঁচা গন্ধ বের হলেও কিনবেন না।

৮. তরমুজের মাথার দিকে হাত দিয়ে চাপ দিয়ে দেখুন, যদি বেশি শক্ত হয় তাহলে বুঝবেন এখনও কাঁচা। আবার বেশি নরম হলেও বুঝবেন বেশি পেকেছে। হালকা নরম হলে তবেই কিনুন।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()