সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ঝরঝরে ভাতের জন্য কতবার চাল ধোয়া উচিত

বাঙালির ভাত চলে না। মাছের ঝোল হোক কিংবা ডাল, ভর্তা বা মাংসের সঙ্গেই ভাতের আলাদা সম্পর্ক। কিন্তু ভাত রান্না করতে গিয়ে অনেকেরই একটি সমস্যায় পড়তে হয়। পানি ও আঁচের হিসেব ঠিক রাখার পরও রান্না শেষে দেখা যায়, ভাত ঝরঝরে হয়নি। চালের দানাগুলো একে অপরের সঙ্গে লেগে নরম হয়ে গেছে।

মৎস্য

বাঙালির ভাত চলে না। মাছের ঝোল হোক কিংবা ডাল, ভর্তা বা মাংসের সঙ্গেই ভাতের আলাদা সম্পর্ক। কিন্তু ভাত রান্না করতে গিয়ে অনেকেরই একটি সমস্যায় পড়তে হয়। পানি ও আঁচের হিসেব ঠিক রাখার পরও রান্না শেষে দেখা যায়, ভাত ঝরঝরে হয়নি। চালের দানাগুলো একে অপরের সঙ্গে লেগে নরম হয়ে গেছে।

অনেকেই মনে করেন, ঝরঝরে ভাতের জন্য শুধু পানির পরিমাণ আর রান্নার আঁচ ঠিক রাখলেই হয়। আসলে রান্নার আগের একটি ছোট ধাপও ভাতের টেক্সচারে বড় প্রভাব ফেলতে পারে- আর সেটি হলো চাল ধোয়া।

চাল ধোয়ার সময় অতিরিক্ত কচলে পরিষ্কার করার প্রয়োজন নেই। সাধারণভাবে ৩ থেকে ৪ বার হালকা হাতে চাল ধুয়ে নিন। প্রথমবার পানি বেশ ঘোলা দেখাবে। পরের কয়েকবার ধোয়ার সঙ্গে সঙ্গে সেই ঘোলাভাব কমে আসবে।

চালের গায়ে থাকা অতিরিক্ত স্টার্চ রান্নার সময় ভাতকে বেশি আঠালো করে তুলতে পারে। তাই চাল কয়েকবার ধুয়ে অতিরিক্ত স্টার্চ ও ময়লা কিছুটা দূর করে নিলে ভাতের দানাগুলো আলাদা রাখতে সাহায্য করবে।

তবে চাল ধোয়ার সময় একটি বিষয় খেয়াল রাখা জরুরি। পাত্রে চাল নিয়ে জোরে জোরে কচলানো বা ডলে ধোয়া ঠিক নয়। এতে চালের দানা ভেঙে যেতে পারে। বরং পরিষ্কার পানিতে হাত দিয়ে আলতোভাবে নেড়ে ধুয়ে পানি ফেলে দিতে হবে। এভাবে ৩-৪ বার ধোয়াই যথেষ্ট।

চাল ধোয়ার পর রান্নার আগে ১৫ থেকে ৩০ মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে চাল পানি শোষণ করে কিছুটা ফুলে ওঠে এবং রান্নার সময় তুলনামূলকভাবে সমানভাবে সিদ্ধ হতে সাহায্য করে। ফলে ভাতের দানাগুলোও সুন্দরভাবে আলাদা থাকার সুযোগ পায়।

না। চাল যত বেশি ধোয়া হবে, ভাত তত ঝরঝরে হবে- এমন ধারণার ভিত্তি নেই। অতিরিক্ত ধোয়া বা দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার অভ্যাস চালের কিছু পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদানের ক্ষতি করতে পারে। তাই পরিষ্কার করার নামে বারবার চাল কচলানোর প্রয়োজন নেই।

ঝরঝরে ভাতের জন্য চাল ধোয়ার সময় নিয়মগুলো ৩মেনে চলা উচিত। তবে চালের ধরন, পানির পরিমাণ ও রান্নার পদ্ধতিও ভাতের চূড়ান্ত টেক্সচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট এই অভ্যাসগুলো ঠিক রাখলেই প্রতিদিনের ভাত হতে পারে আরও ঝরঝরে ও সুন্দর।

সূত্র: আমেরিকান'স টেষ্ট কিচেন, এনডিটিভি ফুড

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()