সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঈশ্বরদীতে রান্না করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রান্না করার সময় সাপের কামড়ে মোছা. স্নিগ্ধা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রান্নাবান্না

পাবনার ঈশ্বরদীতে রান্না করার সময় সাপের কামড়ে মোছা. স্নিগ্ধা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পতিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্নিগ্ধা খাতুন উপজেলার পতিরাজপুর গ্রামের মো. জুবায়ের হোসেনের স্ত্রী। ৫ মাস আগে তাদের বিয়ে হয়।

জানা গেছে, স্নিগ্ধা খাতুন রান্না করার জন্য নিজ বাড়ির রান্না ঘরে গেলে একটি বিষধর সাপ তার বামপায়ে পায়ে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্নিগ্ধা খাতুনের প্রতিবেশী মো. আহসান হাবিব জানান, রান্নাঘরে রান্না করতে গেলে বিষধর সাপ স্নিগ্ধাকে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা রেখেও তাকে কোনো অ্যান্টিভেনম না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক স্নিগ্ধা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা বলেন, প্রাথমিকভাবে বিষধর সাপের ঝুঁকিপূর্ণ কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের একটু অপেক্ষা করতে বলা হলে তারা নিজেদের উদ্যোগে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আপনার মাধ্যমে জানতে পারলাম তিনি মারা গেছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমাদের হাসপাতালে ২৪ ঘণ্টা অ্যান্টিভেনম রেডি রয়েছে। কেন রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি তা এ মুহূর্তে বলতে পারছি না। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলতে পারবেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()