সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

বাজারে ইলিশের দাম চড়া

অপেক্ষার পর, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর থেকে নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। বাজারে ইলিশ বিক্রি হতে শুরু হয়েছে।তবে বাজারে ইলিশের দাম চওড়া। ক্রেতারা বলছেন, বাজারে অনেক

অপেক্ষার পর, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর থেকে নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। বাজারে ইলিশ বিক্রি হতে শুরু হয়েছে।তবে বাজারে ইলিশের দাম চওড়া। ক্রেতারা বলছেন, বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

১১ নম্বর বাজারে ইলিশ মাছ বিক্রেতা শামিম মৃধা বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা শেষে ২৭ অক্টোবর থেকে বাজারে ইলিশ মাছ উঠতে শুরু করে। দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি ১২শ' টাকায় বিক্রি করছি। এছাড়া ছোট ইলিশ মাছের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছি। বাজারে ইলিশ মাছের বিক্রি খুবই কম হচ্ছে।

কালশী বাজারে ইলিশ মাছ বিক্রেতা মো. জুম্মান বলেন, ইলিশ মাছের বিক্রি অনেক কম। এক কেজি ৪'শ-৩'শ গ্রামের ইলিশ বিক্রি করছি হাজার টাকায়। ৯'শ গ্রামের ইলিশ বিক্রি করছি ৯ শত টাকায়। এছাড়া ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৬'শ থেকে ৭'শ টাকা।

মাছ কিনতে এসে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মিল্টন মৃধা বাংলানিউজকে বলেন, বাজারে ইলিশের দাম অনেক বেশি। ভেবেছিলাম ছুটির দিনে বড় একটা ইলিশ মাছ কিনে সবাই মিলে খাবো। কিন্তু যে দাম দেখছি মনে হয় ফার্মের মুরগি কিনেই ফিরতে হবে।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)