সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

চাঁদপুরে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

দেশের অন্যতম বৃহৎ ইলিশের মৎস্য আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

মৎস্য

দেশের অন্যতম বৃহৎ ইলিশের মৎস্য আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

শুক্রবার (২৮ আগস্ট) ছুটির দিন থাকায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। ইলিশ বিক্রির হাঁকডাকে জমে উঠেছে মৎস্য আড়তের বেচাকেনা।

শুক্রবার সকাল থেকে মাছঘাটে বিভিন্ন আড়তে ইলিশের দেখা মিলছে। ক্রেতাদের কেউ পছন্দ ও চাহিদা অনুযায়ী ইলিশ কিনছেন, আবার কেউ দাম শুনে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ফলে সরবরাহ বাড়লেও উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই ইলিশ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছেন।

ইলিশ ব্যবসায়ী নবির হোসেন জানান, বর্তমানে চাঁদপুর মাছঘাটে এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। এছাড়া এক কেজির কম ওজনের ইলিশের দাম পড়ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। শুক্রবার থাকলেও আগের দামে বিক্রি হচ্ছে।

আরেক ব্যবসায়ী নাহিদ জানান, মাছের সরবরাহ বাড়ায় ঘাটে ইলিশের আমদানি আগের তুলনায় বেড়েছে। তবে বাজারে চাহিদা বেশি থাকায় দাম এখনো কমেনি। সরবরাহ আরও বাড়লে এবং বাজারে ইলিশের সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে।

ঢাকা থেকে আসা ক্রেতা সোহাগ জানান, অনলাইনে দেখি কম কিন্তু বাস্তবে মাছ ঘাটে এসে দেখি দাম বেশি। যা অনেক ক্রতার নাগালের বাইরে। তবে এখানকার ইলিশগুলো অনেক টাটকা। কিছু ইলিশ নিয়েছি দাম আরও কিছুটা কম হলে বেশি নিতে পারতাম। ইলিশের দামটা যদি আরও কিছু কমানো যায় তাহলে ক্রেতাদের জন্য অনেক সুবিধা হবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক ইলিশের সরবরাহ বেড়েছে। মূলত সরবরাহের ওপরেই দাম ওঠানামা করে। সামনে যেহেতু আরও কিছু মৌসুম রয়েছে সরবরাহ বাড়তে পারে। চাহিদার তুলনায় যদি সরবরাহ বেশি হয় তাহলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()