সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

বাজারে কমেছে ইলিশের আমদানি

নিষেধাজ্ঞা শেষে স্বাভাবিক নিয়মে ইলিশ আহরণ করছেন জেলেরা। তাই দক্ষিনাঞ্চলের মোকামগুলোতে ইলিশ আসতে শুরু করেছে।

নিষেধাজ্ঞা শেষে স্বাভাবিক নিয়মে ইলিশ আহরণ করছেন জেলেরা। তাই দক্ষিনাঞ্চলের মোকামগুলোতে ইলিশ আসতে শুরু করেছে।

তবে গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে বুধবার (২৭ অক্টোবর) মোকামগুলোতে কমেছে ইলিশের আমদানি।

বুধবার সকালে বরিশাল নগরের পোর্টরোডস্থ মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য ব্যবসায়ীরা এমনটাই দাবি করেছেন।

তারা জানান, বর্তমান সময়ে স্থানীয় নদ-নদীর ইলিশ আসছে আড়তগুলোতে,আর আজ ইলিশের আমদানি কম থাকায় বেড়েছে মূল্য। তবে সাগরের ইলিশের কাঙ্ক্ষিত আমদানি ঘটলে কমে যাবে বাজার দর।

এদিকে জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম রাতে যেভাবে ইলিশ মাছ পাওয়া গেছে, সেভাবে গত দিন ও রাত মিলয়ে নদীতে মাছ পাওয়া যায়নি।আর শেষরাতে হঠাৎ বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে মাছ শিকারেও বিঘ্নতা ঘটে, তাই মাছের আমদানি আজ কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের বাসিন্দা ও জেলে ইমরান।

কিন্তু পোর্টরোডের শ্রমিকরা বলছেন, তাজা ইলিশে সাদা ও সোনালী রংয়ের মিশ্রণ থাকলেও গতকালকের বেশি মাছই ছিল লাল-সাদা রংয়ের মিশ্রণের। আর ইলিশ মাছ পুরাতন হলেই এতে লালচে ভাব আসে। শ্রমিকদের হিসেব অনুযায়ী, গতকাল বাজারে যে মাছ এসেছে তার মধ্যে পুরতন ইলিশ ছিল। অর্থাৎ নিষেধাজ্ঞার সময়কালে শিকার করা ইলিশও ছিল। ফলে বাজারে প্রচুর ইলিশ মাছ দেখা গেছে গতকাল। কিন্তু আজ স্বাভাবিক দিনের ইলিশ আসায় এর পরিমাণ অনেকটাই কমে গেছে। গতকাল পোর্টরোডের গোটা মোকামে ২ হাজার মনের বেশি ইলিশ হলেও আজ হাজারের ঘর পার হবে না বলছেন ব্যবসায়ীরাও।

এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য অফিসের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলছেন, বর্তমান সময়টাতে ইলিশ মাছ ডিম ছেড়ে আবার সাগরে চলে যাবে, আবার কিছু মাছ যারা এখনও ডিম ছাড়েনি তারা নদীতে রয়েছে।

এদিকে নিষেধাজ্ঞার সময়কাল শেষ হওয়ার পর একত্রে হাজার হাজার জেলে নদীতে নেমেছে। যে যেখানে পেরেছেন জাল ফেলেছেন। তাই প্রথমদিনেই যে মাছ নদীতে ছিলো তার বৃহৎ অংশ শিকার করা হয়ে গেছে। সামনের জো পর্যন্ত, এখন কয়েকদিন ইলিশ কম আহরণ হবে বলে জানান তিনি।

যদিও আজকের বৃষ্টিমুখর আবহাওয়ার কারণে নদীতে বেশ ইলিশ ধরা পরবে বলে জানিয়ে মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, আশাকরছি আগামীকাল বাজারে আজকের থেকে বেশি ইলিশের দেখা মিলবে।

উল্লেখ্য, বাজারে ইলিশের পরিমাণ কম থাকলেও সকাল থেকে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। তবে খুচরো বিক্রেতারা জানিয়েছেন, দাম বেশি হওয়ায় বেচা-বিক্রিতে সময় লাগছে তাদের।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)