সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। নিচ থেকে স্থানীয়রা ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ।

পরিবেশ

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। নিচ থেকে স্থানীয়রা ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ।

এসময় হইচই পড়ে যায় আশপাশে। লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় পারভেজ হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছেন। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, ‌'জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি।'

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ আলী নামের এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেক পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে সাতটি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।

কাজল কায়েস/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()