সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

হলুদ রঙের ব্যাঙ দেখেছেন কখনো?

ব্যাঙের শ্রেণিবিভাগ সম্পর্কে আমরা খুব বেশি জানি না। তবে প্রকৃতিতে কয়েক ধরনের ব্যাঙ তো দেখেছি। তার মধ্যে কুনো ব্যাঙ, কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ- এরকম কত ব্যাঙের নাম শুনেছি। কিন্তু কখনো

ব্যাঙের শ্রেণিবিভাগ সম্পর্কে আমরা খুব বেশি জানি না। তবে প্রকৃতিতে কয়েক ধরনের ব্যাঙ তো দেখেছি। তার মধ্যে কুনো ব্যাঙ, কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ- এরকম কত ব্যাঙের নাম শুনেছি। কিন্তু কখনো হলুদ রঙের ব্যাঙ দেখেছি বলে মনে হয় না। এবার সেই হলুদ রঙের ব্যাঙই সামনে এসেছে।

জানা যায়, এমনই অবাক করা দৃশ্য চোখে পড়েছে ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরে। ইতোমধ্যে সেই ছবি ছড়িয়ে পড়েছে মানুষের হাতে হাতে। সেখানকার বন দফতরের কর্মকর্তা প্রবীন কুমার কাসোয়ান সেই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি হলুদ ব্যাঙ লাফিয়ে লাফিয়ে পরিচিত স্বরে ডাকছে।

এ ব্যাপারে প্রবীন কুমার কাসোয়ান বলেন, ‘এটি কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। বর্ষাকালে এভাবেই রং পরিবর্তন করে পুরুষ ব্যাঙগুলো। এর কারণ হচ্ছে- ওরা এভাবেই নারী ব্যাঙদের আকৃষ্ট করে। বর্ষাকালে প্রথম বৃষ্টির সময় এ ব্যাঙদের হলুদ হতে দেখা যায়। গ্রামের মাঠে এমন দৃশ্য দেখা যায়।’

বন দফতর জানায়, এ ব্যাঙগুলোকে ‘ইন্ডিয়ান বুল ফ্রগ’ বা ‘ইন্দাস ভ্যালি বুল ফ্রগ’ বলা হয়। জেএমই সায়েন্স জানায়, বর্ষাকালে এভাবেই রং পরিবর্তন করে বুল ফ্রগ। এরা যখন সবুজ থেকে হলুদে রং পরিবর্তন করে; তখন এদের ভোকাল স্যাকগুলো নীল রং ধারণ করে। মনে করা হয়, উজ্জ্বল রঙের পুরুষ ব্যাঙ বেশি আকর্ষণীয় নারী ব্যাঙের কাছে।

ভারতের এ বুল ফ্রগ বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও দেখা যায়। এরা ভেজা জায়গায় থাকতে বেশি পছন্দ করে। তবে তা উপকূল নয়। এরা পছন্দ করে পুকুরের মত জলাশয়। তবে স্বাভাবিকভাবেই এমন দৃশ্য অবাক করেছে অনেককে। কিন্তু এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জাতীয় ফুল শাপলা: খাবার, খৈ আর প্রাচীন ইতিহাসের জলজ উদ্ভিদ

সাদা শাপলা (Nymphaea nouchali) বাংলাদেশের জাতীয় ফুল; এর ডাঁটা সবজি, শালুক কন্দ আর ভেটের বীজে তৈরি হয় ঢ্যাপের খৈ, আর পৃথিবীতে শাপলার প্রজাতি প্রায় অর্ধশত।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ১,৮০০ প্রজাতির উদ্ভিদ, ৪১০ প্রজাতির গাছ

পুরনো ব্রহ্মপুত্রের তীরে প্রায় ২৫ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিপন্ন প্রজাতিসহ প্রায় ১,৮০০ প্রজাতির ভাসকুলার উদ্ভিদ রয়েছে।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)