সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

তিন দফা ফসল হারিয়ে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হাওরের কৃষকরা

দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। চলতি বছর তিনদফা বন্যায় একদিকে যেমন ফসলের ক্ষতি হয়েছে অন্যদিকে ঘরবাড়ি বানের পানিতে ভেঙে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন হাওর পাড়ের কৃষকরা। তবে সব হারিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। নতুন করে

পরিবেশ

দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। চলতি বছর তিনদফা বন্যায় একদিকে যেমন ফসলের ক্ষতি হয়েছে অন্যদিকে ঘরবাড়ি বানের পানিতে ভেঙে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন হাওর পাড়ের কৃষকরা। তবে সব হারিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। নতুন করে আবারো রোপণ করছেন স্বপ্নের ফসল।

খোঁজ নিয়ে জানা যায়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে চলতে হয় সুনামগঞ্জের কৃষকদের। কারণ এখানকার কৃষি ও অর্থনীতি বারবার ধাক্কা খায় বন্যায়। এ বছরও তিন দফার বন্যায় সুনামগঞ্জের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বর্তমানে ক্ষতি পুষিয়ে নিতে ব্যস্ত সময় কাটছে হাওর পাড়ের কৃষকদের।

সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের কৃষক আরশাদ আলী জানান, প্রতিবছর বন্যায় ফসলের ক্ষতি হয়। এই বছরও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। কিন্তু কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাই না। এখন চড়া সুধে ঋণ এনে আবার ফসল করছি।

শুধু আরশাদ আলী নয়, নতুনভাবে ঘুরে দাঁড়াতে সুনামগঞ্জের ১২ উপজেলার প্রায় ৩ লাখ কৃষক আমন ধান রোপণ করতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করছেন। কেউ ধান লাগাচ্ছেন, কেউ বা ফসলের মাঠে পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন। এই ধান যদি কৃষক ঘরে তুলতে পারেন তাহলে একদিকে যেমন ঋণের বোঝা কমবে অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়াতে পারবেন।

হাওরের প্রত্যন্ত এলাকার কৃষক মতলব আলী, জমির হোসেন ও ছমির মিয়া বলেন, প্রতিবছর বন্যায় ফসলের ক্ষতি হলেও কৃষি বিভাগ থেকে তারা কোনো সহায়তা পাচ্ছেন না। সেইসঙ্গে বর্তমানে আমন ধান করতেও তাদের বাড়তি দামে সার বীজ কিনতে হচ্ছে।

এদিকে সুনামগঞ্জ কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর সুনামগঞ্জে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ৩শ হেক্টর। এরইমধ্যে ৫৫ হাজার হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। যেখান থেকে ধান উৎপাদন হবে ২ লাখ ১৪ হাজার মেট্রিকটন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে সার বীজ যাতে কৃষকরা ন্যাযমূল্যে কিনতে পারে সেদিকে আমরা নজরদারি রাখছি। চলতি বছর আর প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় হাজার কোটি টাকার রোপা আমন ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()