সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

দ্বিগুণেরও বেশি আম রপ্তানিতে লাভবান চাষিরা

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৭৬ মেট্রিক টনের বেশি আম রপ্তানি হয়েছে। এতে করে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে চাষিরা।

ফল

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৭৬ মেট্রিক টনের বেশি আম রপ্তানি হয়েছে। এতে করে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে চাষিরা।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর সবচেয়ে বেশি আম বিদেশে রপ্তানি রয়েছে। খিরসাপাত আম রপ্তানি হয়েছে ৫৩ দশমিক ৪ মেট্রিক টন, ল্যাংড়া ১৩ দশমিক ৫, হাঁড়ি ভাঙ্গা ৩১ দশমিক ৬০, বোম্বাই এক মেট্রিক টন, আম্রপালি ১৩৮ দশমিক ৬০, কহিতুর ০ দশমিক ৫, লক্ষণভোগ ০ দশমিক ৫, বারি-৪ ৮ দশমিক ৫, ফজলি ৪৫ মেট্রিক টন, ব্যানানা ৭ মেট্রিক টন, গৌড়মতি ২৯ দশমিক ৯, কার্টিমন ৪৬ দশমিক ৫ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, গত বছরের তুলনায় এবার আম রপ্তানি বেড়েছে। আশা করছি আমরা বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন করতে পারছি। আরও বেশি বিদেশে আম রপ্তানির দ্বার খুলতে হবে। তাহলে চাষিরা লাভবান হবে। আমরা সেভাবেই কাজ করছি।

আরও পড়ুন: আশ্বিনা আমের মণ ১৫ হাজার, তবুও লোকসানে চাষিরা

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গত বছর আম রপ্তানি হয়েছিল ১৩২ মেট্রিক টন। আর এবার হয়েছে ৩৭৬ মেট্রিক টন। সে হিসেবে গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি আম রপ্তানি হয়েছে। আশা করছি আগামী বছর আরও বেশি আম রপ্তানি হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আম বাগান আছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ২৫ হাজার টন।

সোহান মাহমুদ/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()