সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেলো মুদি দোকানির

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

পরিবেশ

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তার ছোট ছোট তিনটি সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কুব্বর শেখ রাত সাড়ে ১০টার দিকে সাতৈর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথে বিষধর গোখরা সাপের লেজে পা দিলে তাকে ছোবল মারে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, ওঝা কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। এতে সময় ক্ষেপণ হয়। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাতো ভাই মো. নাইম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ওঝার কাছে নেওয়ার কারণে সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবন বেঁচে যেতো।

এন কে বি নয়ন/ইএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()