সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বাজারে কাঁচা আম বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি

বৈশাখের সঙ্গে কাঁচা আম এসেছে বাজারে। রাজধানীর প্রায় সব বাজারেই বিক্রি হচ্ছে কমবেশি। প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে কিনছেন ক্রেতারা।

ফল

বৈশাখের সঙ্গে কাঁচা আম এসেছে বাজারে। রাজধানীর প্রায় সব বাজারেই বিক্রি হচ্ছে কমবেশি। প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে কিনছেন ক্রেতারা।

শনিবার (১৯ এপ্রিল) হাতিরপুল বাজারে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দোকানেই কাঁচা আম আছে, যেন এটাও এখন এক পদের সবজি। শখের বশে অনেকেই এসব আম কেনায় বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আবার অনেক এলাকার বাজারের পাশাপাশি রাস্তার পাশে ফুটপাতেও কাঁচা আম বিক্রি হচ্ছে। ক্রেতাদের নজর কাড়তে অনেকে আমগুলোকে পাতাসহ সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন।

বিজয় দাস নামের এক বিক্রেতা বলেন, কাঁচা মাখা খাওয়া, আমডাল, আবার কেউ আচারের জন্য এসব আম কিনছেন। বেশিরভাগ আম এসেছে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেই।

হাতিরপুল বাজারের বিক্রেতা ফরিদুল ইসলাম জানান, কারওয়ান বাজার থেকে পাইকারি এসব আম প্রতি পাল্লা (৫ কেজি) ২৭০ থেকে ৩০০ টাকায় কিনেছেন তিনি। বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

তবে রামপুরা বৌ-বাজার এলাকায় আরও কমে আম বিক্রি করতে দেখা গেছে। সেখানে প্রতি কেজি আমের দাম ছিল ৬০ টাকা। বিক্রেতা হাসান বলেন, পাইকারি বাজারে একেক দিন দাম একেক রকম থাকে। ঝড়-বৃষ্টি হলে দাম একদম কমে যায়, আবার গরম বেশি হলে চাহিদা বাড়ে, দামও বাড়ে।

তিনি বলেন, নতুন বলে মানুষ বেশি দাম হলেও কিনছেন। কয়েকদিন পর আর এত দাম থাকবে না।

ওই বাজারে কাঁচা আম কিনছিলেন মনিকা হাসান। জানতে চাইলে তিনি বলেন, ডালের মধ্যে দিয়ে খাওয়ার জন্য নিচ্ছি। আবার কাঁচা আম ভর্তা বা মেখেও খাই।

তিনি বলেন, নতুন ফল বলে খেতে মন চায়। ঢাকায় কিনে খাওয়া ছাড়া উপায় নেই।

এনএইচ/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()