সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

রাজবাড়ীতে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা

এ বছর পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে লিচুর চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। পোকামুক্ত মিষ্টি ও রসালো লিচু হওয়ায় কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই বাগান থেকে পাইকারি দরে লিচু বিক্রি করে খুশি তারা।

ফল

এ বছর পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে লিচুর চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। পোকামুক্ত মিষ্টি ও রসালো লিচু হওয়ায় কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই বাগান থেকে পাইকারি দরে লিচু বিক্রি করে খুশি তারা।

চাষিদের দাবি, দিনাজপুর, ঈশ্বরদীসহ দেশের অন্য অঞ্চলের চেয়ে রসালো ও সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে রাজবাড়ীর লিচুর। ফলে বাগান থেকেই পাইকাররা লিচু কিনে নিয়ে জেলার বিভিন্ন হাট-বাজারে খুচরা মূল্যে বিক্রি করছেন। এ বছর খরচের তুলনায় লিচুতে প্রায় ৫-৬ গুণ বেশি লাভ হচ্ছে। যা অন্য ফসলে হয় না। এদিকে লিচু চাষ লাভজনক হওয়ায় দিন দিন লিচু চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।

লাল ও হলুদ বর্ণের এ ফল রাজবাড়ীর লিচু বাগানগুলোর প্রতিটি গাছের সরু ডালে শোভা পাচ্ছে। বর্তমানে বাগান মালিকরা গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিক্রি করতে শুরু করেছেন। অনেক পাইকার বাগান থেকেই কিনে প্রক্রিয়াজাত করে নিচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর জেলায় প্রায় ৯০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। যার মোট উৎপাদন ধরা হয়েছে প্রায় ২৬০ মেট্রিক টন। রাজবাড়ীতে মুম্বাই, চায়না থ্রি, মোজাফ্ফর, কাঁঠালি, কদমি, বেদানাসহ বেশকিছু জাতের লিচু চাষ হয়েছে।

লিচু চাষি সোহাগ হোসাইন বলেন, 'প্রথমে ৬টি গাছ দিয়ে শুরু করে এখন ১০০টি লিচু গাছ আছে। এ বছর খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। এ বছর লিচুর ফলন খুব ভালো হয়েছে। এবার প্রায় ৭-৮ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবো। সর্বোচ্চ ৩ হাজার ৩০০ টাকায় ১ হাজার লিচু বাগান থেকে পাইকারি দরে বিক্রি করছি। বাগানে মুম্বাই, মোজাফ্ফর, চায়না থ্রি, কাঁঠালি, কদমি লিচু আছে। বেশি লাভবান হওয়া যায় মুম্বাই লিচুতে।'

আরও পড়ুন

আরেক লিচু চাষি মান্নান হুদা বলেন, 'প্রায় ২৫-৩০ বছর ধরে লিচুসহ বিভিন্ন মিশ্র ফলের বাগান করে আসছি। এ বছর ১ একর জমিতে লিচুর বাগান করেছি। এই জমিতে প্রায় ৪০০ লিচু গাছ আছে। বাগান পরিচর্যায় খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। বাগান থেকে এবার প্রায় ১১ লাখ টাকার লিচু বিক্রি হবে। লিচু কীটনাশক ও পোকামুক্ত হওয়ায় ব্যবসায়ীরা এসে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। আমার বাগান দেখে অনেকেই লিচু চাষে আগ্রহী হচ্ছেন।'

লিচু ব্যবসায়ী শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, 'চন্দনীর আফড়া এলাকার মান্নান হুদাসহ কয়েকজন বাগান থেকে সরাসরি লিচু সংগ্রহ করে নিজ হাতে বাছাই করে বাজারে নিচ্ছেন। এই লিচু যেমন বড়, তেমনই রসালো। এখন আর বাইরের জেলায় যেতে হয় না। রাজবাড়ীতেই সুস্বাদু এবং রসালো লিচু পাওয়া যাচ্ছে। ক্রেতাদেরও চাহিদা আছে। আমরা ১ হাজার লিচু বাগান থেকে পাইকারি দরে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত কিনে সামান্য লাভে বিক্রি করছি।'

চন্দনীর উপ-সহকারী কৃষি অফিসার নারায়ণ মন্ডল বলেন, 'চন্দনীসহ আশপাশের এলাকার মাটি লিচু চাষের জন্য উপযোগী। এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। এ অঞ্চলের লিচুর বাজারে বেশ চাহিদা আছে। ফলে লিচু চাষে চাষিদের আগ্রহী করতে কাজ করছি।'

রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান বলেন, 'সদর উপজেলায় ১৬৩টি ছোট-বড় লিচু বাগান আছে। এসব বাগানে চায়না থ্রি, বেদানা, মোজাফ্ফরসহ বিভিন্ন জাতের লিচু হয়েছে। এ বছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে লিচুর চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন চাষিরা। আগামীতে রাজবাড়ীতে লিচু চাষি ও বাগানের সংখ্যাও বাড়বে।'

রুবেলুর রহমান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

ছয় বছরের স্ট্যাকাটো চেরি পেটেন্ট মামলায় মনসন ফ্রুটের সঙ্গে সমঝোতা কানাডার

ওয়াশিংটনের প্যাকারটি অতীত ও ভবিষ্যতের রয়্যালটি দেবে, ২০২৯ পর্যন্ত জাতটির চারা বানাতে ও ২০৩২ পর্যন্ত ফল রপ্তানি করতে পারবে না; বিচারক আগেই রায় দিয়েছিলেন, এক চাষির পেটেন্ট করা 'গ্লোরি' জাত ভুলক্রমে তাঁর কাছে পৌঁছানো কানাডার উদ্ভাবিত স্ট্যাকাটো গাছ থেকে জিনগতভাবে অভিন্ন।

Capital Press১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পাহাড়ে কাজুবাদাম, কফি ও মসলা চাষের সুযোগ বিশাল: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

ঢাকার সবুজায়ন নিয়ে এক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন, গাছ লাগানোর আগে প্রজাতি বাছাই জরুরি এবং পাহাড়ে কলা-পেঁপের বাইরে উচ্চমূল্যের ফসল ও ব্ল্যাক বেঙ্গল ছাগলে প্রান্তিক মানুষের জীবনমান বদলাতে পারে।

বাংলা নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

ওরেগনের চেরি চাষিরা টানা দ্বিতীয় বছর লোকসানের কিনারে, দাম উৎপাদন খরচের সামান্য ওপরে

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থওয়েস্টের মিষ্টি চেরি চাষিরা বলছেন, এ বছর ফলের দাম উৎপাদন খরচের চেয়ে মাত্র কয়েক সেন্ট বেশি হওয়ায় গত বছরের অতিরিক্ত সরবরাহ ও শ্রমিক সংকটের ঋণ শোধ করা যাচ্ছে না।

Morning Ag Clips১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()