সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

দাঁত সুস্থ রাখতে যেসব ফল খাওয়ায় লাগাম টানাই ভালো

ফল যে স্বাস্থ্যের জন্য উপকারী, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু সব ভালো জিনিসই যে সীমাহীনভাবে উপকার দেয় তা নয়। কিছু কিছু ফল অতিরিক্ত পরিমাণে খেলে দাঁতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ধীরে ধীরে এনামেল ক্ষয়, দাঁতে দাগ বা দুর্গন্ধের মতো সমস্যাও দেখা দিতে পারে।

ফল

ফল যে স্বাস্থ্যের জন্য উপকারী, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু সব ভালো জিনিসই যে সীমাহীনভাবে উপকার দেয় তা নয়। কিছু কিছু ফল অতিরিক্ত পরিমাণে খেলে দাঁতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ধীরে ধীরে এনামেল ক্ষয়, দাঁতে দাগ বা দুর্গন্ধের মতো সমস্যাও দেখা দিতে পারে।

অনেকেই বলেন, সুন্দর হাসিই মানুষের সবচেয়ে বড় অলংকার। কিন্তু সেই হাসির পেছনে থাকা দাঁতের যত্ন না নিলে সমস্যা অনিবার্য। নিয়মিত দিনে দুইবার ব্রাশ করার পাশাপাশি কী খাচ্ছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি। কারণ কিছু ফল আছে, যেগুলো বেশি খেলেই দাঁতের ক্ষতির ঝুঁকি বাড়ে। সেগুলো হলো-

সাইট্রাস জাতীয় ফল: লেবু, কমলা কিংবা বাতাবি লেবু ভিটামিন সি-এর ভালো উৎস এবং মাড়ির জন্য উপকারী। তবে এগুলোর অতিরিক্ত অম্লত্ব দাঁতের এনামেল দুর্বল করে দিতে পারে। নিয়ম না মেনে বেশি খেলেই ক্ষতির আশঙ্কা।

চেরি: চেরিতে প্রাকৃতিক শর্করার পরিমাণ তুলনামূলক বেশি। ফলে অতিরিক্ত চেরি খেলে দাঁতে ব্যাকটেরিয়া জমার ঝুঁকি বাড়ে। পাশাপাশি এর গাঢ় রং দাঁতে দাগ ফেলতে পারে।

শুকনো ফল (ড্রাই ফ্রুট): কিশমিশ, শুকনো এপ্রিকট বা আলুবোখরা দাঁতে সহজেই আটকে যায়। এগুলোর ভেতরে থাকা শর্করা দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়ার বংশবিস্তার ঘটাতে সাহায্য করে, যা ক্ষয়ের কারণ হতে পারে।

আনারস: এই ফলটি যেমন অ্যাসিডিক, তেমনই এতে চিনি রয়েছে বেশ ভালো পরিমাণে। অতিরিক্ত আনারস খেলে দাঁতের ওপরের শক্ত স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।

আম: গরমে আম ছাড়া যেন বাঙালির দিনই চলে না। কিন্তু বেশি আম খেলে দাঁতের ক্ষয় দ্রুত হতে পারে এই বিষয়টি অনেকেই জানেন না।

কলা: কলা সাধারণত দাঁতের জন্য নিরাপদ ফল হিসেবেই ধরা হয়। তবে এতে থাকা প্রাকৃতিক শর্করা বেশি হলে দাঁতের ক্ষতির ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তাই পরিমিত খেলাই ভালো।

বেদানা: স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বেদানায় চিনি কম নয়। অতিরিক্ত খেলে দাঁতের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই চিনিযুক্ত খাবার ও ফল দুটোই খেতে হবে বুঝে।

ফল বাদ দেওয়ার দরকার নেই, বরং প্রয়োজন সচেতনতা। পরিমিত খাওয়া, খাবারের পর মুখ ভালোভাবে পরিষ্কার রাখা আর নিয়মিত দাঁতের যত্ন নিলেই হাসি থাকবে ঝকঝকে ও আত্মবিশ্বাসী।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()